ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৫:১৭

গেল মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত অভিষেকের পর এবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লেখালেন হাসান মাহমুদ। কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ইংল্যান্ডের এই ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাবেন টাইগার পেসার। গ্রুপ পর্বের শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট ক্রিকেট।

বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে ভাইটালিটি ব্লাস্টে খেলতে যাচ্ছেন হাসান মাহমুদ। এর আগে ২০১৬ সালে সাসেক্সের হয়ে খেলেছিলেন খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে প্রথম বাংলাদেশি হিসেবে খেলতে যাচ্ছেন হাসান।

ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত হাসান। কেন্টের প্রকাশিত বিবৃতিতে টাইগার পেসার জানান, কেন্টের সময়টা তিনি ভীষণ উপভোগ করছেন এবং দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত।

হাসান বলেন, ‘কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ যখন এলো, তখন এক মুহূর্তও দ্বিধা করিনি। এই তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, আর কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আমার ওপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি দারুণ একটি সুযোগ বলে আমি মনে করি।’

আমার বার্তা/এমই

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

  পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

  বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের মধ্যেও মানবিকতায় আবারও নজর

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

  বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। তবে এই সাফল্যের আনন্দ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে

সীমান্ত পেরিয়ে আসছিল ১৬ ড্রাম ‘হাইড্রোক্সিজিন’, ফেলে পালাল চোরাকারবারিরা

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

সবার শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শিগগির আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?

জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান