ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৫:৩২

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর এফডিসিতে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অধ্যাপক আবু আহমেদ বলেন, বড় বাজেট দেওয়ায় কোনো সমস্যা নেই।

একটি নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারকে সময় দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে। এই সফরের পর এখন আশার আলো দেখা যাচ্ছে।

দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও সিঙ্গাপুরের তুলনায় বাংলাদেশে করপোরেট করের হার বেশি। এই হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কঠিন হবে।

সাবেক সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সরকারকে সন্তুষ্ট না করে ব্যবসা পরিচালনা করতে পারত না। ব্যবসা-বাণিজ্যে অনিয়ম, দুর্নীতি ও দলীয় স্বার্থ প্রাধান্য পেয়েছিল। পদ্মা রেলসেতু, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে জাতীয় স্বার্থের চেয়ে দুর্নীতির সুযোগ বেশি ছিল বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল অবস্থান নিয়েছে এবং মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের নামে লুণ্ঠনের অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। অতিমূল্যায়িত প্রকল্পগুলোর ২৫ থেকে ৩০ শতাংশ ব্যয়ই ছিল ভুয়া। যেসব প্রকল্প থেকে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে, সেগুলো যৌক্তিকভাবে পুনর্মূল্যায়ন করে অপচয় বন্ধ করা উচিত।

তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি জরুরি হলেও এখনো বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসেনি। গত দুই বছরে ৫০০টির বেশি শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় দেড় লাখের বেশি শ্রমিক কর্মহীন হয়েছেন। গ্যাস, বিদ্যুৎ ও উৎপাদন সক্ষমতার সংকটই এর প্রধান কারণ।

বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা এবং অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি লাল ফিতার দৌরাত্ম্য কমিয়ে ডি-রেগুলেশন কার্যকর করার আহ্বান জানান তিনি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে দেশ ঋণের ফাঁদে পড়তে পারে। তাই শুধু বড় বাজেট ঘোষণা নয়, অর্থের সংস্থান, সুশাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। করের বোঝা না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং হয়রানিমুক্ত, ন্যায্য করব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে পরাজিত করে ঢাকা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক আবুল কাশেম এবং সাংবাদিক মাইদুর রহমান রুবেল।

শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আমার বার্তা/এমই

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের

সবার শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩: স্বাস্থ্য অধিদপ্তর

সরকার কারিগরী শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

‘১২ সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ হবে’

দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে সচল রাখতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে

সীমান্ত পেরিয়ে আসছিল ১৬ ড্রাম ‘হাইড্রোক্সিজিন’, ফেলে পালাল চোরাকারবারিরা

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

সবার শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

শিগগির আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবন্দিই থাকছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো

মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লাল পতাকায় পরিপূর্ণ খামেনির দাফন অনুষ্ঠান, কী বার্তা দিচ্ছে?