ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে জাতিগত হিংসা। মিয়ানমার সীমান্তের কাছাকাছি কামজং জেলার পিলং গ্রামের নিকটবর্তী এলাকায় সন্দেহভাজন উগ্রপন্থীদের গুলিতে চার নাগা নাগরিক নিহত হয়েছেন।

একই সময়ে পার্শ্ববর্তী কাংপোকপি জেলার তিনটি গ্রামে সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ৪০টি বাড়ি, একটি গির্জা এবং বেশ কিছু সরকারি স্থাপনা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

আকস্মিক এই হামলায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বহু সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, কামজং জেলার পিলং এলাকায় সন্দেহভাজন কুকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অতর্কিত হামলায় চারজন সাধারণ নাগরিক প্রাণ হারান। নিহত ব্যক্তিরা হলেন—ফামি জাজো, নিংথেম, বেটারসন জাজো এবং ভারেইশিম জাজো।

এদিকে, কাংপোকপি জেলার মাকুই চাম্রিউপিউ, মাকুই থানাম্বা এবং মাকুই থেব্রাম গ্রামে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর দফায় দফায় এই তাণ্ডব চালানো হয়।

স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, মাকুই চাম্রিউপিউতে ১৭টি, মাকুই থানাম্বায় ৮টি এবং মাকুই থেব্রাম গ্রামে ১৬টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে।

পাশাপাশি, একটি গির্জা ও একটি সরকারি হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে রাত আড়াইটা পর্যন্ত টানা প্রায় ১২ ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে।

তা ছাড়া, গত ২৩ সেপ্টেম্বর তামেই মহকুমার লাসানে ওয়াকোটফাই এলাকার বাসিন্দা পাওজাঙ্গাম চংলোই নামের এক ব্যক্তিকেও হত্যা করা হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন নাগা পিপলস ফ্রন্টের বিধায়ক অবাংবাউ নিউমাই। তিনি কামজং ও কাংপোকপির সাম্প্রতিক সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়ে সব সম্প্রদায়ের মানুষকে হিংসার পথ ছেড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, সমাজে এ ধরনের পাশবিক সহিংসতার কোনো স্থান নেই এবং সরকার এটি কোনোভাবেই সহ্য করবে না।

উল্লেখ্য, মণিপুরে ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে।

বিভিন্ন এলাকায় হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। নতুন করে এই হামলার ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে উদ্বেগ আরও বেড়েছে।

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

রাজা ষষ্ঠ মোহাম্মদের নেতৃত্বের প্রশংসা করে জাতিসংঘের ওআইসিভুক্ত দেশগুলোর সম্মেলনে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

জাতিসংঘের ৮১ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মরক্কোর পররাষ্ট্র,আফ্রিকান সহযোগিতা ও

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

তারা হলেন হলেন ডি আর কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোতুম্বো কাতালেই তিয়েন্দে এবং

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

রূপালি পর্দার ব্যস্ততা ফেলে তারা নেমে এসেছিলেন রাজপথে। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে যুদ্ধবিরোধী স্লোগান। ফিলিস্তিনের নির্যাতিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক দুলালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী 

যুক্তরাজ্যে আগস্টে পোশাক রপ্তানির সাফল্য

'দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না'

ফের অশান্ত মণিপুর, কুকি সন্ত্রাসীদের গুলিতে নিহত ৪

‘জুলাইয়ের চেতনা বিভক্ত হলে অপশক্তি সুযোগ নেবে’

বনানীর এফ আর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

‌'ক‌ওমি মাদ্রাসা কারো বাবার সম্পত্তি নয়'

‘সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন’

চশমা ছাড়াই কোরআন পড়েন ১২৩ বছরের বৃদ্ধ 

মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ইন্সপায়ার বাংলাদেশ ফাউন্ডেশনের যাত্রা শুরু

সাংবাদিক আবু জাফর সূর্য আটক 

রেজা হাসানের অর্থনীতির বই তরুণদের পথ দেখাবে : মাসউদুল কাদির

আলহামরা: স্পেনে মুসলিম শাসনের নিরব সাক্ষী যে প্রাসাদ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের নীতির কারণেই জ্বালানি সংকট: খাদ্য প্রতিমন্ত্রী

চকবাজারে অটুট অগ্নিঝুঁকি, প্রতিশ্রুতি বহু-বাস্তবায়ন শূন্য

পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

মরক্কো ফিলিস্তিনিদের ঐতিহাসিক ও বৈধ অধিকার সুরক্ষাকারী সমাধানে কাজ করে যাবে

মরক্কোর সাহারার সার্বভৌমত্বে মরিশাস, বলিভিয়া, আর্মেনিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব‍্যক্ত 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন অধ্যাপক লুৎফর রহমান