ই-পেপার বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
ভারতীয় বিশ্লেষক

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

আমার বার্তা অনলাইন:
০১ অক্টোবর ২০২৬, ১৪:১৮

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্যে রয়েছে। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দুই দেশের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আসেনি। এ পরিস্থিতিতে সম্পর্ক পুনর্গঠনে ভারতকেই উদ্যোগী হতে হবে বলে মনে করেন জ্যেষ্ঠ ভারতীয় সাংবাদিক পারুল চন্দ্রা।

তার মতে, দুই দেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক করতে হলে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ হতে পারে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটি গঠনমূলক দ্বিপক্ষীয় বৈঠক প্রয়োজন।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডে প্রকাশিত এক মতামতে এসব কথা বলেন পারুল চন্দ্রা। বৃহস্পতিবার (১ অক্টোবর) লেখাটি প্রকাশ কর হয়েছে।

এতে ভারতীয় বিশ্লেষক লিখেছেন, বাংলাদেশের মতো কাছের একটি প্রতিবেশী দেশের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব ভারতের কৌশলগত স্বার্থের জন্য সরাসরি ক্ষতিকর। একইভাবে, বাংলাদেশের জন্যও বড় প্রতিবেশী ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ। কারণ দুই দেশের মধ্যে শুধু ভৌগোলিক সম্পর্ক নয়, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থও পরস্পরের সঙ্গে জড়িত।

দুই দেশই এখন নভেম্বরের শেষ দিকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজন করতে চাইছে। তাই তারেক রহমানের ভারত সফরের জন্য ঢাকাকে যে ধরনের অনুকূল পরিবেশ প্রয়োজন, নয়াদিল্লিকে তা নিশ্চিত করতে হবে।

ভারত যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে ভারতের দীর্ঘমেয়াদি স্বার্থ ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে এমন সময়ে, যখন চীন ভারতের ছেড়ে দেওয়া যে কোনো কৌশলগত জায়গা নিজেদের প্রভাব বাড়াতে ব্যবহার করতে প্রস্তুত।

চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা

গত জুন মাসে তারেক রহমান চীন সফর করেন। সেখানে দুই দেশ তাদের ‘সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব’ আরও উচ্চপর্যায়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে, তারা নতুন যুগে ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব’ গড়ে তোলার সিদ্ধান্তের কথাও জানায়। এতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক বাড়াচ্ছে বাংলাদেশ

ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আগ্রহও ভারতের জন্য উদ্বেগের বিষয়।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের উন্নতি শুরু হয়। সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকও করেন।

পারুল চন্দ্রার মতে, বাংলাদেশ ও পাকিস্তানের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ায় পাকিস্তানকে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখার ভারতের দীর্ঘদিনের নীতিকে জটিল করে তুলতে পারে।

শেখ হাসিনার সময়ে পরিস্থিতি ছিল ভিন্ন

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র। তার সরকারের সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বেশ টানাপোড়েনের মধ্যে ছিল। ইসলামাবাদের সঙ্গে বাংলাদেশের যোগাযোগও ছিল সীমিত।

এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি কৌশলগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কিন্তু এখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের পরিস্থিতি অনেকটাই ভিন্ন এবং কঠিন।

তারেক রহমানের সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির পাশাপাশি অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান, ন্যায্যতা ও কৌশলগত ভারসাম্য’ বজায় রাখার কথা বলেছে।

অর্থাৎ বাংলাদেশ এখন তার পররাষ্ট্রনীতি ভারতের প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে আগ্রহী নয়। বরং নিজের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে একটি দৃঢ় অবস্থান নিতে চাইছে।

শেখ হাসিনাকে ঘিরে বড় সমস্যা

পারুল চন্দ্রার মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। বাংলাদেশ তার প্রত্যর্পণ দাবি করছে।

শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। গত সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ছিল। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সরকারকে কঠোরভাবে আক্রমণ করার পর সেই সফর আর হয়নি।

নয়াদিল্লি জানিয়েছিল, শেখ হাসিনার বক্তব্যকে তারা সমর্থন করে না। তবে ঢাকায় তার বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। এর ফলে প্রস্তাবিত ভারত সফরও শেষ পর্যন্ত হয়নি।

পারুল চন্দ্রা লিখেছেন, স্পষ্টতই আওয়ামী লীগ নেত্রীর বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সম্ভাব্য প্রভাব ভারত ঠিকভাবে বুঝতে পারেনি। অথবা নয়াদিল্লি হয়তো মনে করেছিল, ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগকে তারা উপেক্ষা করতে পারবে। কারণ যেটাই হোক, বিষয়টি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ

পারুল চন্দ্রার মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তারেক রহমানের সুযোগ সীমিত করে দিচ্ছে। তাকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির বিষয়টি সামলাতে হচ্ছে। এই দুই দলই ভারতবিরোধী অবস্থানের জন্য পরিচিত।

ফলে তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কোনো সমঝোতামূলক পদক্ষেপ নিলে তা তার জন্য রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে।

বাংলাদেশি অভিবাসন নিয়ে ভারতের বক্তব্য

এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতে অবৈধ বাংলাদেশি অভিবাসন নিয়ে বিজেপির কঠোর প্রচারণা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘উইপোকা’ হিসেবে উল্লেখ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বাংলাদেশি অভিবাসীদের নিয়ে একই ধরনের কঠোর মন্তব্য করেছেন।

এসব বক্তব্য বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরও বাড়িয়ে দিতে পারে। বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশ এ ধরনের বক্তব্য সহজে মেনে নিতে চাইবে না।

পারুল চন্দ্রার মতে, ভারতের অভ্যন্তরে সংখ্যালঘুদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, ভবিষ্যতে সেটি নিয়েও প্রশ্ন তুলতে পারে বাংলাদেশ। এখন পর্যন্ত বাংলাদেশ এ বিষয়ে খুব বেশি প্রকাশ্যে অভিযোগ করেনি। অন্যদিকে, ভারত নিয়মিত বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা বা তাদের লক্ষ্য করে সহিংসতার অভিযোগ নিয়ে মন্তব্য করে আসছে।

কূটনৈতিক যোগাযোগ বাড়ছে

তবে সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশই কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে। ভারত ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে। তিনি একজন জ্যেষ্ঠ রাজনীতিক। তাকে ঢাকায় পাঠানোর পাশাপাশি এই পদটিকে কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদায় উন্নীত করা হয়েছে।

বাংলাদেশও নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে পাঠাচ্ছে।

দুই দেশের নতুন কূটনৈতিক প্রতিনিধিদের সবচেয়ে জরুরি কাজ হওয়া উচিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক আয়োজন করা।

তারেক রহমানের সরকারের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের অংশ হিসেবে দীনেশ ত্রিবেদী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

গঙ্গার পানিচুক্তি গুরুত্বপূর্ণ

দুই দেশের সম্পর্কের আলোচনায় ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিক পারুল চন্দ্রা।

এই চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। তাই এটি দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হওয়া উচিত।

বাংলাদেশ ভাটির দেশ। তাই দেশটি গঙ্গার পানির একটি ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে চাইছে।

সম্পর্ক আটকে রাখা যাবে না

ভারত বলছে, তারা বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ সম্পর্ক চায়।

তবে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য বা ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দুই দেশের পুরো সম্পর্ককে আটকে রাখা উচিত নয়।

পারুল চন্দ্রা আরও লিখেছেন, বাংলাদেশকে পাকিস্তানের মতো করে দেখার সুযোগ ভারতের নেই। কারণ এ অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

সূত্র: ডেকান হেরাল্ড

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে টানাপোড়েন বাড়ার মধ্যে এবার ওয়াশিংটনের নীতির সমালোচনা আরও প্রকাশ্যভাবে

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ভয়াবহ হামলা হয়। এই হামলার সঙ্গে জড়িতদের

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেতনার মশাল সাহিত্যের কাগজ 'শামাদান'

পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার, ক্ষোভ বাড়ছে ভারতের

শাহপরীতে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে ভারতকেই উদ্যোগী হতে হবে

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ নিয়ে যা বললেন রাশেদ খাঁন

ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী

মালিবাগ-খিলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত সড়ক-ড্রেন দ্রুত সংস্কারের নির্দেশ

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ভূমি সংক্রান্ত প্রচারে ডিসিরা পাবেন ২ কোটি ৩৩ লাখ টাকা

আকিদাগত বিরোধ নাকি ব্যবসায়িক স্বার্থ? বেতবুনিয়ায় ৫৫ বছরের পুরোনো মসজিদ ভাঙা নিয়ে উত্তেজনা

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

কমেছে বৃষ্টির প্রবণতা, টানা শুষ্ক আবহাওয়ার আভাস