ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭

ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদা প্রদেশে হুথিদের নিয়ন্ত্রণাধীন জাতীয় তেল উত্তোলন ও বিপনন প্রতিষ্ঠান ইয়েমেন ওয়েল কোম্পানিতে বোমা ফেলেছে সৌদি আরবের বিমান বাহিনী। হোদেইদা প্রদেশে ২ জন নিহত হয়েছেন বলেও দাবি করেছে ইয়েমেনের হুথিপন্থি সংবাদমাধ্যমগুলো।

গত কাল ১৩ অক্টোবর মঙ্গলবার ঘটেছে এ ঘটনা। এর মধ্যে দিয়ে ইয়েমেনে তেল স্থাপনায় প্রথমবার সৌদি হামলার ঘটনা ঘটল।

হুথি গণমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোট বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর সানার কাছে ওই তেল স্থাপনায় হামলা চালায় সৌদি আরব।

সানা থেকে এএফপি’র এক সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এদিকে হুথিদের আল-মাসিরাহ টিভির ব্রেকিং নিউজ অ্যালার্টে বলা হয়েছে, “সৌদি আগ্রাসন সানার পশ্চিমে আল-সাবাহায় অবস্থিত তেল কোম্পানিকে লক্ষ্যবস্তু করেছে।”

এদিকে পৃথক এক বিবৃতিতে ইয়েমেনের হুথি-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, লোহিত সাগরের তীরবর্তী হোদেইদাহ প্রদেশে একটি তেল কোম্পানিতে পৃথক হামলায় দুজন নিহত হয়েছেন। এ হামলার জন্য এই হামলার জন্য সৌদি আরবকে দায়ী করা হয়েছে বিবৃতিতে।

এসব হামলার ব্যাপারে আরও বিশদ জানতে সৌদি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি, কিন্তু কোনো মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

এদিকে জাতীয় তেল কোম্পানিতে হামলার অল্প সময়ের মধ্যেই পাল্টা হুঁশিয়ারি দিয়ে এক বিবৃতিতে হুথি বাহিনী বলেছে, এই হামলার জবাবে ‘কঠিন ও বেদনাদায়ক পদক্ষেপ’ নেবে হুথি যোদ্ধারা।

তারপর আরেক বিবৃতিতে তারা সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপননকারী কোম্পানি আরামকের স্থাপনাগুলো থেকে কর্মীদের সরে যাওয়া এবং রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার হুমকি দিয়েছে হুথিগোষ্ঠী।

উল্লেখ্য, গত কয়েক দিনে পর পর তিন দিন রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। শনিবারের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দরে ১৩ জন নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিমানবন্দরে পর পর হামলা বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশটিকে কাঁপিয়ে দিয়েছে এবং ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। - সূত্র : এএফপি, ফ্রান্স ২৪

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার

কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক 

অধ্যাপক নাজলা বিনতে সাদ আর-রাদ্দাদি কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় উঠে এসেছেন। সৌদি আরবের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ

টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৩ ইউনিট

রাশিয়া-কানাডা-সৌদি থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

আফগানিস্তানকে কৃতিত্ব দিলেও সুযোগ নষ্টের আক্ষেপ শান্তর

নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

বিশ্বজুড়ে অস্থিরতা, স্বস্তির খোঁজে বাংলাদেশ