ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন ফিচার

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৩

সারাবিশ্বে প্রতিনিয়ত কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। হোয়াটসঅ্যাপে একটা নতুন ট্যাব আসতে চলেছে। এতে বাজারের সব জনপ্রিয় এআই ফিচার এবং চ্যাটবট থাকবে।

মেটা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সকে খুব কৌশলীভাবে কাজে লাগাচ্ছে। ব্যবহারের পরিধি ধীরে ধীরে বাড়াচ্ছে। হোয়াটসঅ্যাপে নতুন ট্যাব আনাও সেই কৌশলেরই অংশ। ভবিষ্যতে আরও নতুন নতুন ইন্টিগ্রেশন আসবে। ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের জনপ্রিয়তা বাড়বে। সঙ্গে ব্যবহারের সুযোগও।

আসলে হোয়াটসঅ্যাপ এখন আর নিছক মেসেজিং প্ল্যাটফর্ম নয়, বরং ধীরে ধীরে এআই চ্যাটবট এবং অন্যান্য নতুন ফিচারের প্ল্যাটফর্ম হয়ে উঠছে। থার্ড পার্টি ডেভেলপাররাও এখানে কাজ করতে পারবেন। টিপস্টারের খবর অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এখন এআই ট্যাবের জন্য ওয়েলকাম স্ক্রিন পরীক্ষা করছে। এটাই ইউজারকে জানিয়ে দেবে, অ্যাপে নতুন ফিচার চলে এসেছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, মেটা এআই-এর জন্য ভয়েস মোড নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। তবে কোনো কারণে এই আপডেট এখনো আসেনি বা দেরি হচ্ছে। যাইহোক, মেটার কাছে মেটা এআই-এর গুরুত্ব অপরিসীম। কারণ এটাই তাদের এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে চলেছে।

অন্যান্য এআই-এর মতো মেটা এআই-ও প্রম্পট অনুযায়ী কাজ করে। ছবি তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি কাজ পারে। আগামী মাসগুলোতে মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আরও আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ফিচার যোগ করবে। ইউজার সহজেই এই সমস্ত টুল ব্যবহার করতে পারবেন, কোনো দামি হার্ডওয়্যার লাগবে না।

হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে নতুন এআই ট্যাব নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। এখনো বিটা ভার্সনে পৌঁছায়নি। ফলে ইউজাররা এখনই ব্যবহার করতে পারছেন না। তবে আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে বিটা ভার্সনেও নতুন এআই ট্যাব চলে আসবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের নির্দেশ আসতে পারে

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শুরু হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ বিচার। যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রমে

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

কিশোর ব্যবহারকারীরা এআই সহকারীর সঙ্গে কী ধরনের বিষয় নিয়ে কথা বলছে তা এখন দেখতে পারবেন

অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাত উপায়

ডিজিটাল যুগে আমরা প্রতিদিনই অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করছি ব্যক্তিগত ছবি, ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড, এমনকি

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতায় গ্রাহকের ভোগান্তি বাড়ছে: মাসুদ কামাল

মোবাইল ডেটা প্যাকেজের নির্দিষ্ট মেয়াদ ও ব্যবহার সীমাবদ্ধতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি ক্রমেই বাড়ছে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন