ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১৩:৫৪

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের তারিখ পিছিয়েছে। আগামী ৮ এপ্রিল গেজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (২৯ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ তারিখ নির্ধারণ করেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) এ গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। তবে ঈদের ছুটি থাকায় নির্ধারিত সময়ের এই গেজেট প্রকাশ না হওয়ায় আদালত আগামী ৮ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেছেন।

গত ১৮ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেন একই আদালত। তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং বি/২০১, বাড়ি নং ৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে- ১১৩, ১১বি (নতুন), রোড নং ৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন। পরে গত বছরের জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান মামলার তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন।

তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

ওয়ান ইলেভেনের ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

ওয়ান ইলেভেনের সময়কার বিতর্কিত কর্মকাণ্ড ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গুমের মামলায় গ্রেপ্তার

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

দুই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদে এক-এগারোর পটভূমি ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না

ভাড়া-যানজট নিয়ন্ত্রণে গণপরিবহনে বসছে জিপিএস ট্র্যাকার

ভূমধ্যসাগরে নৌকাডুবি: চক্র খুঁজে বের করার নির্দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ওয়ান ইলেভেনের ঘটনায় কেউ ছাড় পাবেন না: চিফ প্রসিকিউটর

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

দেশের ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় গেজেট প্রকাশ পেছাল

বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে: সড়কমন্ত্রী

সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আরেকটি পদ্মা-যমুনা সেতুসহ আসছে ৩ মেগা প্রজেক্ট

৪০ বছর পর বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে ইরাক, উন্মাদনা দেখে বিস্মিত কোচ

কেমন হবে রমজান পরবর্তী মাসসমূহ?

জ্বালানি সংকট ঠেকাতে যেসব পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ

নৌকায় গ্রিসে যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ১১ জনই সুনামগঞ্জের

ইরান যুদ্ধ বন্ধের পথ খুঁজতে পাকিস্তানে আলোচনায় বসছে সৌদি-তুরস্ক ও মিসর

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বৃদ্ধির আবেদনেও সাড়া