ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১০:১৬
আপডেট  : ০৩ মে ২০২৬, ১০:৪৮

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে এক ছাত্রদল কর্মী গুলিতে আহত হওয়ার ঘটনায় করা ‘হত্যাচেষ্টা’ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

তবে অভিযোগে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক এ মামলা দায়ের করেছিলেন। শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে সেখানে আসামি করা হয়েছিল।

তদন্ত শেষে গত ২০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই ফেরদৌস জামান। তিনি বলেন, "১২৭ জন ঘটনার সময় মোহাম্মদপুর এলাকায় ছিল না। তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।"

অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে আরো আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব, ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।

যারা অব্যাহতি পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন কামরুল হোসেন, ওয়াহিদ হাসান, আক্কাছ সওদাগর, মোরশেদুল আলম চৌধুরী তাজু, মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্বাস উদ্দিন, তোফাইল আহমেদ, নিখিল চন্দ্র শীল, তোতা মোল্লা।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেছেন, "শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকদের ষড়যন্ত্র ও পূর্ব নির্দেশনা মোতাবেক অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা বাংলাদেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।"

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। বেলা পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন আশিক। তিনি রাস্তায় পড়ে যান। ‘মৃত ভেবে’ হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে যায়।

ওই ঘটনায় ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় এ মামলা করেন আশিক। অভিযোগপত্রের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সেদিন আশিকের সঙ্গে আন্দোলনে অংশ নেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ। অভিযোগপত্রে তাকে সাক্ষী করা হয়েছে।

যোগাযোগ করা হলে রাজ বলেন, "সেদিন ছিল শুক্রবার। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মোহাম্মদপুর ও আদাবর থানা ছাত্রদল আন্দোলনে অংশ নেয়। সেখানে আমিও ছিলাম। আমারও ডান হাতে গুলি লাগে। হাসপাতালে চিকিৎসা নিতে হয়।"

তিনি বলেন,"পুলিশ আন্দোলন দমাতে গুলি ছোড়ে। একজনের গুলি লাগে। গিয়ে দেখি তার লাশ পড়ে আছে। অ্যাম্বুলেন্সে করে গুলি আনা হত। দেখতাম পুলিশ গুলি চালাচ্ছে, আবার দুই ঘণ্টা পর বন্ধ করছে। অ্যাম্বুলেন্স এলে আবার গুলি চালানো শুরু করত। আন্দোলনের সময়টা কেমন যে ছিল বলে বর্ণনা করা যাবে না।"

রাজ বলেন, "গুলিটা আমার হাতে লেগেছে। মাথায় বা বুকে লাগলে আমিও মরে যেতে পারতাম। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে তার বিচার চাই।"

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের তাগিদের কারণে ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলার জট খুলতে

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি। সম্প্রতি এ

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মুকুল হোসেন ওরফে চকলেটকে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই

বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে আজ বিশ্বতালিকায় শীর্ষে ঢাকা

সারাদেশে শুরু হচ্ছে ‘প্রাথমিক শিক্ষা পদক’ উৎসব, মে-জুন জুড়ে আয়োজন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

মার্কিনিদের নৌ-অবরোধ এড়িয়ে ২৭০০ কোটি টাকার তেল নিয়ে গেলো ইরানি ট্যাংকার

আজ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

শতভাগ ভিসা ইস্যু, সৌদি আরব পৌঁছেছেন ৪৩০১৯ হজযাত্রী

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

মেসির নৈপুণ্যে ৩ গোলে এগিয়ে গিয়েও অবিশ্বাস্য হার মায়ামির

হত্যাচেষ্টা মামলায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বুড়িমারীতে ভারতের সহকারী হাইকমিশনার, ভিসা জটিলতা নিরসনের আশ্বাস

২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প

৩ মে ঘটে যাওয়া নানান ঘটনা

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস