ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রাজনীতিবিদরা চান ক্ষমতায় যাওয়ার পরিবর্তন: বদিউল আলম

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৫, ১৮:২০
ড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে; সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই।

রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট: এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, আমরা পরিবর্তনের মাধ্যমে ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করছি। স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে, সে অনুযায়ী আইন ও ব্যবস্থা করার চেষ্টা করছি। যেসব কারণে স্বৈরাচার সৃষ্টি হয়, সেগুলো পরিবর্তনে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার, সে বিষয়ে সুপারিশ করেছি। কিন্তু রাজনীতিবিদরা চান সেই পরিবর্তন, যা তাদের ক্ষমতায় যেতে সহায়তা করবে।

তিনি বলেন, দলগুলো থেকে প্রস্তাব এসেছে, সংসদে উচ্চকক্ষ থাকবে। কিন্তু নিম্নকক্ষে তাদের যেমন অবস্থান থাকবে, উচ্চকক্ষেও তেমনই থাকবে। তাহলে সংস্কার কোথায়? নারী আসন ৫০ থেকে ১০০ করার বিষয়ে অধিকাংশই একমত, কিন্তু তারা চান পদ্ধতিটা আগের মতোই থাকুক—যেখানে নিজেদের আত্মীয়স্বজন আর টাকা খেয়ে নারী আসন দেওয়া হয়।

পরিবেশ যদি বাসযোগ্য না হয়, তাহলে কোনো সংস্কারই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আমার বার্তা/এমই

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি হয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ)। এখন পর্যন্ত

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে রাজধানীর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রায় ৭০ ভাগ

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে ৬০টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য