ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

নবনির্বাচিত এমপিদের শপথ সকালে, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আজ শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে।

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ মঙ্গলবার গঠিত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক: নেতা নির্বাচনে বসছে বিএনপি

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ নেবেন না বিএনপির এমপিরা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন

এটি নির্বাচিত সংসদ, অধিবেশন কেউ মিউট করে দেখবে না: আমীর খসরু

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

সচিবালয়ে বুধবার অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিরোধীদলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের অভিষেক আজ

এলপি গ্যাসের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নিয়ে গঠন হচ্ছে নতুন মন্ত্রিসভা

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

নবনির্বাচিত এমপিদের শপথ সকালে, বিকেলে মন্ত্রিসভার সদস্যদের

১৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা