ই-পেপার মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩৩

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে জয়ীদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান তিনি।

দেশের ইতিহাসে প্রথম কোনও প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের শপথ পাঠ করাচ্ছেন।

গতকাল সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হয় সংসদ সচিবালয়ের পক্ষ থেকে।

বিজয়ী সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথও পড়াবেন সিইসি। এ বিষয়ে গতকাল সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সই করা চিঠিতে বলা হয়,, প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে পরিচালনা করবেন।

সংবিধান অনুযায়ী, স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সিইসিকে নতুন সংসদ সদস্যের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে আজ সকাল থেকে শপথ নিতে জাতীয় সংসদ ভবন এলাকায় আসতে থাকেন নবনির্বাচিতরা। ভিড় করে নেতাকর্মী ও উৎসুক জনতা। শপথকে ঘিরে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে ২১১টি আসনে জয় পায় বিএনপি জোট। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন।

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক

বিএনপির নব নির্বাচিত সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য টেকনোক্র্যাট কোটায় ডাক পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয়

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বাংলাদেশে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। আজ মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি ড. আব্দুল মঈন খান

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

রোজার আগেই রাজবাড়ীতে লেবুর দামে আগুন

সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকেলে শপথ

বন্ড সুবিধার আড়ালে ৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে মামলা

মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক: নেতা নির্বাচনে বসছে বিএনপি

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথ নেবেন না বিএনপির এমপিরা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন এহসানুল হক মিলন