ই-পেপার সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩৩

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

বিশেষ প্রতিনিধি:
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন—এমন আলোচনা ছড়িয়ে পড়লেও অন্তর্বর্তী সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে বাংলাদেশ পুলিশ নেতৃত্বে সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা-কল্পনা আরও ঘনীভূত হয়েছে।

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন,দীর্ঘ অবসরপ্রাপ্ত মধ্য হতে কাউকে নয় বরং ক্লিন ইমেজের চলমান কর্মকর্তাদের মধ্য হতে দায়িত্ব দেওয়া হলে বাহিনীর কার্যক্রমে গতিশীলতা বাড়বে। এ প্রেক্ষাপটে বিসিএস ১৫ ব্যাচের ডিআইজি ড. আশরাফুর রহমান, ডিআইজি ড. নাজুমুল করিম খান ও ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়ার নাম আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। নিয়ম অনুযায়ী চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই পদত্যাগের গুঞ্জন সামনে এসেছে।

ষড়যন্ত্র ও বঞ্চনার অভিযোগ:

অন্তর্বর্তী সরকারের ১৫ মাস পার হলেও বঞ্চিত ও পেশাদার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রভাবশালী মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের নজরের বাইরে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আওয়ামী লীগের আমলে পদোন্নতি বঞ্চিতদের টার্গেট করছেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন পদবঞ্চনার শিকার কর্মকর্তাদের কার্যকর দায়িত্ব থেকে দূরে রাখাই একটি চক্রের মূল লক্ষ্য। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদচ্যুত এক বিশেষ সহকারী ও প্রভাবশালী সচিবের ষড়যন্ত্রের শিকার হয়েছেন একাধিক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খান সাময়িক বরখাস্ত হয়েছেন। এর আগে গত মার্চে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ফারুক আহমেদকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অতিরিক্ত মহাপরিচালক পদে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্টদের ভাষ্য, এসব কর্মকর্তাই আওয়ামী লীগের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন এবং তাদের পরিবারও বিভিন্ন সময় হুমকি ও নির্যাতনের শিকার হয়েছে।

সূত্র মতে, বিসিএস ১৫ ব্যাচের ডিআইজি ড. আশরাফুর রহমান ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ময়মনসিংহ রেঞ্জে যোগদান করেন এবং ভেঙে পড়া পুলিশের মনোবল পুনর্গঠনে ভূমিকা রাখেন। একইভাবে, ডিআইজি ফারুক আহমেদ ছাত্র-জনতার গণআন্দোলনের পর বাহিনী পুনর্গঠনে সক্রিয় থাকলেও পরবর্তীতে তাকে র‍্যাবে বদলি করা হয়।

পদায়ন হলেও গুরুত্বহীন দায়িত্ব :

অতীতে দীর্ঘদিন পদবঞ্চনার শিকার মোহাম্মদ আবদুল মাবুদকে পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশে বদলি করা হয়। একইভাবে, ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহ, ডিআইজি মোহাম্মদ উসমান গনি এবং এ.কে.এম মোশাররফ হোসেন মিয়াজীসহ একাধিক কর্মকর্তাকে পদায়ন করা হলেও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে। একাধিক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মতে, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের যথাযথ পদায়ন না করায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

দীর্ঘ শাসনামলে বৈষম্যের অভিযোগ :

আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া পুলিশের অনেক কর্মকর্তার ভাগ্যে পদোন্নতি জোটেনি—এমন অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগকারীরা দাবি করেন, অনেক কর্মকর্তাকে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে বছরের পর বছর ওএসডি করে রাখা হয়েছে বা চাকরির বাইরে রাখা হয়েছে। এই প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে আশার সঞ্চার হলেও আমলাতান্ত্রিক জটিলতায় বিসিএস ১৫, ১৬, ১৮ ও ২০ ব্যাচের অন্তত ১০১ জন কর্মকর্তার মূল্যায়ন এখনো হয়নি বলে দাবি করা হচ্ছে।

বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, মেধাবী হওয়া সত্ত্বেও রাজনৈতিক আনুগত্যে আপস না করায় তারা দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ২০তম ব্যাচের কয়েকজন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।

ব্যক্তিগত বঞ্চনার উদাহরণ :

সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত ব্যারিস্টার জিল্লুর রহমান আওয়ামী লীগ সরকারের অন্যায় আদেশ না মানায় দুই দফা চাকরি হারান বলে সংশ্লিষ্টদের দাবি। আদালতের নির্দেশ ও নির্বাহী আদেশে চাকরি ফিরে পেলেও পদোন্নতির ক্ষেত্রে বঞ্চনা অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম) ড. আশরাফুর রহমান, ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া এবং ডিআইজি নজমুল হোসেন দিদারসহ একাধিক কর্মকর্তাকে দীর্ঘদিন একই পদে আটকে রাখার অভিযোগও উঠে এসেছে।

পদোন্নতিজট নিয়ে ক্ষোভ :

সূত্র জানায়, অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে একাধিক শূন্য পদ থাকা সত্ত্বেও পদোন্নতি দেওয়া হচ্ছে না। চলতি বছরের ২৯ মে ডিআইজি পদে ২৯টি শূন্য পদের বিপরীতে পদোন্নতির প্রস্তাব পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বঞ্চিত কর্মকর্তাদের ভাষ্য, সরকার পরিবর্তনের পরও পদোন্নতিজট না কাটায় বাহিনীর ভেতরে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এক কর্মকর্তা বলেন, “সহসাই এ জট না খুললে এর প্রভাব আগামী জাতীয় নির্বাচনে পড়তে পারে।”

মন্তব্য মেলেনি :

অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদে পদোন্নতিজট বিষয়ে জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আইজিপির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গোয়েন্দা তথ্য মতে জানাগেছে, তিন জন সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম পরবর্তী আইজিপির জন্য সক্রিয় বিবেচনার জন্য নতুন সরকারের নিকট উপস্থাপিত হয়েছে।

আমার বার্তা/এমই

ভেজাল ওষুধে সয়লাব মিটফোর্ড পাইকারী বাজার

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী পাইকারি ওষুধ বাজার মিটফোর্ডকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অবৈধ ওষুধ মজুদ,

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

বিগত সরকারের আমলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।এদিকে  জুলাই

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করেছেন ৯৯ শতাংশ প্রার্থী: টিআইবি

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: আদিলুর

নাসার নজরুলের স্ত্রীর ৫ কোটি ২৯ লাখ টাকার জমি ক্রোক

পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বুলবুল

ইবিতে কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাচ্ছেন এনসিপি নেতারা

দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব

এবার সংসদে কোটিপতি ৭৯ শতাংশ, কমেছে রাজনীতিবিদের সংখ্যা: টিআইবি

বিদায়ী সাক্ষাৎ: সহযোগিতার জন্য সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

নব-নির্বাচিত সরকারের প্রথম ১২০ দিনই নির্ধারণ করবে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পথরেখা

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

স্বরাষ্ট্রের পর মন্ত্রিপরিষদেও চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন নাসিমুল গনি

বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ.লীগ নেতাকর্মীরা: টিআইবি

রাষ্ট্রপতির বিবেচনায় খন্দকার মোশাররফ-নজরুল ইসলাম খান

ধামরাইয়ে বিএনপির কর্মীদের সঙ্গে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়

বিএনপির সরকার গঠন: ম্যান্ডেট, চ্যালেঞ্জ ও আগামীর পথরেখা

বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রশংসা, বিএনপিকে জাপানের অভিনন্দন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

অযোগ্য ব্যক্তিদের নির্দিষ্ট কাজের দায়িত্ব দেওয়া সবচেয়ে বড় অপরাধ