ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

সংসদে মির্জা ফখরুল
আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৬:৩৬

মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় বর্তমানে কোনো ‘বিশেষ বরাদ্দ’ দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। তবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক চলমান ও সমাপ্ত প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষ সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

শনিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে এ তথ্য জানান মন্ত্রী।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গত ডিসেম্বর ২০২৫-এ সমাপ্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে যেসব অবকাঠামো নির্মিত হয়েছে তারমধ্যে হচ্ছে, ৫০০টি সাব-মার্সিবল পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ, ১০০টি রিংওয়েল, ৩২টি কমিউনিটি ভিত্তিক ইউনিট পানি সরবরাহ ইউনিট, ৫২৫টি অফসেট টুইনপিট হাউজহোল্ড ল্যাট্রিন, ১৬টি পাবলিক টয়লেট এবং ৩২টি কমিউনিটি ল্যাট্রিন।

তিনি আরও জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (২০২০-২০২৬) এর আওতায় বিগত ৬ অর্থ-বছরে বড়লেখা ও জুড়ী উপজেলায় ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত ছয় অর্থবছরে জুড়ী উপজেলায় ৮৩৭টি গভীর নলকূপ, ১টি গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম ও ১৮টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট এবং বড়লেখা উপজেলায় ১ হাজার ৪১০টি গভীর নলকূপ, ১টি গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম ও ১৮টি কমিউনিটিভিত্তি পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় দুই উপজেলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। জুড়ী উপজেলায় ৩০০টি এবং বড়লেখা উপজেলায় ৫০০টি ইম্প্রুভড টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উভয় উপজেলায় ৪টি করে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ওই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। বিশেষ কোনো নতুন বরাদ্দের পরিকল্পনা না থাকলেও বিদ্যমান প্রকল্পের সুফল ইতোমধ্যেই জনগণ পেতে শুরু করেছে।

আমার বার্তা/এমই

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকালে

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পাওয়ার পাঁচদিনের মধ্যে মো. আব্দুর রশীদ

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদের একটি অংশ লঙ্ঘন করেছে, আরেকটি অংশ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের জন্য

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের নামে দুর্নীতির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই

১৩৩টি অধ্যাদেশ নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়কমন্ত্রী

ইরান যুদ্ধ বন্ধে ইসলামাবাদে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে

রাশিয়ার রাষ্ট্রদূতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ

সাড়ে ৪১ লাখ আয়কর রিটার্ন দাখিল, সময় বাড়াতে ৫০০০ আবেদন

দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি