ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আমার বার্তা অনলাইন:
২৯ মার্চ ২০২৬, ১৭:৫০
আপডেট  : ২৯ মার্চ ২০২৬, ১৭:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদের একটি অংশ লঙ্ঘন করেছে, আরেকটি অংশ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের জন্য তারা চিল্লাচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদের কিছু বিষয় থেকে সরকার দূরে সরে যাচ্ছে কী না এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘আমরা জুলাই সনদের প্রতিটি প্যারাগ্রাফ ধরে এগিয়ে যাচ্ছি। জুলাই সনদের ২২ নম্বর ক্রমিকে (জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির পদ্ধতি) আছে, নির্বাচনে রাজনৈতিক দলগুলো কমপক্ষে ৫ শতাংশ নারী প্রতিনিধি মনোনয়ন দেবে। এটি জুলাই সনদের ৬(ক) অনুযায়ী, সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়নযোগ‍্য। তা সত্ত্বেও বিএনপি যতটা সম্ভব দক্ষ নারী প্রার্থী দেওয়ার চেষ্টা করেছে। জামায়াতে ইসলামী কি এটা মেনেছে? তারা (জামায়াত) তো জুলাই সনদের ২২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।’

তিনি বলেন, ‘জামায়াত এবং তাদের জোট ৫ শতাংশ নারী প্রার্থীর বিষয়ে কোনো নোট অব ডিসেন্ট দেয়নি। অথচ একজন নারীকেও জাতীয় নির্বাচনে তারা প্রার্থী করেনি। জুলাই সনদের একটা অংশ তারা লঙ্ঘন করেছে, আরেকটি অংশ নিয়ে তারা এইটা চাই বলে চিল্লাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী জুলাই সনদের আলোকে ডেপুটি স্পিকারের পদটা তাদের (বিরোধী দল) দেওয়ার জন্য অফার করেছিলেন। তারা নিল না। তাহলে আমরা জুলাই সনদ মানলাম নাকি ওনারা জুলাই সনদ মানলেন না—এ রকম অসংখ্য উদাহরণ দিতে পারব।’

বিরোধীদল সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ভ্রান্ত ব্যাখ্যা দিচ্ছে অভিযোগ করে মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘প্রথমত, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে জুলাই আদেশের মাধ্যমে। দ্বিতীয়ত, আইনি ভিত্তি পোক্ত করার জন্য গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই আদেশ এবং গণভোট অধ‍্যাদেশ—এই দুটি বিষয় অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়। এই দুটি তথাকথিত আইন পড়লে দেখবেন, এগুলো সংবিধান সংশোধনের শামিল, যা আমাদের বিদ‍্যমান সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতার বাইরে—এই ক্ষমতা শুধু সংসদের।’

আমার বার্তা/এমই

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী, নারীদের ক্ষমতায়নের জন্য চালু হয়ে গেছে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম।

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

মালয়েশিয়া শ্রমবাজার কুক্ষিগত রেখে ধ্বংস করার মূল হোতা ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লে. জেনারেল

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

আবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের দীর্ঘসূত্রিতা নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলা ও মার্কিন সেনা সমাবেশে চাপে মধ্যস্থতাকারী পাকিস্তান

চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করবে সরকার

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হোতাদের বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি-এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না হয়ে মূল্যবান সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেল আমদানি-সরবরাহে রাষ্ট্রীয় একক নিয়ন্ত্রণ বাতিল চেয়ে নোটিশ

সরকারি ছুটিতেও স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতাল পরিদর্শনের নির্দেশ প্রধানমন্ত্রীর

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়ার নিয়োগ বাতিল

জামায়াত জুলাই সনদের এক অংশ লঙ্ঘন করে অন্য অংশ বাস্তবায়নের জন্য চিল্লাচ্ছে

আগে গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, পরে অন্যান্য কার্যক্রম: নাহিদ

অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপির প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হতো

নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত থেকে বিলিয়ন ডলার আয়ের সুযোগ

অন্তর্বর্তী সরকারে দায়িত্বরতরা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়ে গেছেন: ফখরুল

সংসদ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সার্বভৌমত্বের কেন্দ্র

সমাজকল্যান মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধিদের সাক্ষাৎ

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ভোটে গদিতে যাওয়া বিএনপির হঠাৎ গণভোটের রায় গ্রহণ কঠিন হলো কেন?

জুড়ী-বড়লেখায় সুপেয় পানি ও স্যানিটেশনে বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই