ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

আমার বার্তা অনলাইন:
০৫ এপ্রিল ২০২৬, ১৯:৩৭

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। তবে এ সময় ভোটদানে বিরত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

বিল পাসের পর জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, খুব বিস্ময়ের সঙ্গে এবং হৃদয় দিয়ে অনুভব করলাম, জুলাই যুদ্ধ যাদের হাত ধরে শুরু হয়েছিল এবং যে কারণে শুরু হয়েছিল (বয়স বাড়ানো এবং কোটা সংস্কার), যার ফলে ফ্যাসিস্ট সরকারের পতন হলো এবং বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হলো; যাদের ত্যাগে আমরা আজ নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি, সংসদে দাঁড়িয়ে সেই বিলটি পাসের সময় মাননীয় বিরোধীদলীয় নেতৃবৃন্দ কেন ‘হ্যাঁ’ বললেন না, তা বুঝতে পারলাম না। তাদের ‘হ্যাঁ’ বলা উচিত ছিল।

তিনি বলেন, আমরা মনে করি এই বিষয়টি সবার জন্যই স্পর্শকাতর। তারা ‘না’ বলেননি ঠিকই, কিন্তু একটি বিষয় আছে, মাননীয় স্পিকার, আপনার এবং সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি; আজ এই সংসদে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন। যাদের কারণে এবং যাদের স্বার্থে আজ এই বিল, সেই আহত ও ত্যাগী যোদ্ধারা আজ আপনার বাম পাশে উপস্থিত আছেন। আমরা সবাই তাদের অভিনন্দন জানাতে চাই।

আমার বার্তা/এমই

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মস্থলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের সঙ্গে যেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন ও মানবাধিকার কমিশন আইনের কোনো সাংঘর্ষিক

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে চান জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ

মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ইরানে আজ হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন: ট্রাম্পের হুঙ্কার

শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস

বিসিটিআই’র ছয়টি স্বল্পমেয়াদি কোর্সের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গুম সংক্রান্ত আইনের ভবিষ্যৎ নিয়ে সংসদে যা বললেন আইনমন্ত্রী

২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন: স্বাস্থ্য অধিদপ্তর

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

বগুড়া-৬: উপনির্বাচনে দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী