ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী জা‌নিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৭ বাংলাদে‌শি নিহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের মরদেহ দেশে আনা হয়েছে। আর একজনকে সংযুক্ত আরব-আমিরাতে কবর দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার (৬ এ‌প্রিল) দে‌শে এসেছে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, এ নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত ৭ বাংলাদেশির মধ্যে ৫ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। একজনকে আরব আমিরাতে কবর দেওয়া হয়েছে। নিহ‌ত প্রত্যেকের প‌রিবার‌কে সরকার ৩ লাখ টাকা আর্থিক সহায়তা করেছে।

মালয়ে‌শিয়ার শ্রমবাজার খোলার বিষ‌য়ে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ার শ্রম বাজার ওপেন করার চেষ্টা করছি। সিন্ডিকেট মুক্ত রাখার চেষ্টা করা হবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপ‌স্থিত ছিলেন।

গত ৮ মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আল-খারজ এলাকায় আঘাত হানলে মামুন দগ্ধ হন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। রিয়া‌দে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মামুনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার (৬

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন ও গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশগুলো দ্রুত পাসে আগ্রহ

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাতে ভারত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধে আইন পাসে ‘ছেলে খেলা’: টিআইবি

এক দিনে হাসপাতালে ২৪ শিশু ভর্তি, ময়মনসিংহে বাড়ছে হামের প্রকোপ

মাসে লাখ টাকা বেতন পাবেন সাফজয়ী ফুটবলাররা

ইলিশের দাম যেভাবে নাগালে আসবে জানালেন মৎস্যমন্ত্রী

জ্বালানিসহ যা নিয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর

রিজার্ভ চুরির মামলায় নিউইয়র্কের আদালতে জবানবন্দি দেবেন এইচ মনসুর

রামেক হাসপাতালে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

তৃতীয় বিভাগ ক্রিকেটে কোরামই পূর্ণ হয়নি, আরও যা জানা গেল

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিনেদিন জিদান

সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, যানবাহন কেনায় কড়াকড়ি