ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

আমার বার্তা অনলাইন
১৫ এপ্রিল ২০২৬, ১৩:০৪

মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে আইনজীবীদের সমন্বয়ে বিশেষ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে প্রান্তিক জেলেদের স্বার্থ রক্ষায় জলমহালের ইজারা প্রথা বিলুপ্ত করে তা উন্মুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সরকারের চলমান নানা কার্যক্রমের অগ্রগতি জানাতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন হজ মৌসুমে প্রায় ৭৮ হাজার হাজি হজ পালন করবেন এবং তাদের প্রায় শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের বিমান টিকিট ইস্যুর কাজও শেষ হয়েছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এবার একটি সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে। অতীতের তুলনায় এবার হজ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দারিদ্র্য বিমোচনে সরকারের কর্মসূচির অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে ৪২৫ কোটি ৩৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় খাল খনন ও খালপাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে।

ভূমিকম্প মোকাবিলায় সরকারের প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, এক লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষাপটে বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। বিল্ডিং কোড বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ স্থাপনা পুনর্নির্মাণ, পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কৃষি খাতে সরকারের নতুন উদ্যোগ সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, পাইলট প্রকল্প হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হয়েছে। আটটি বিভাগে ২ লাখ দুই হাজার ১১৪ জন কৃষককে এ কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা বছরে ২ হাজার টাকা প্রণোদনা পাবেন এবং ঋণসহ বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, এটি একটি পাইলট প্রকল্প এবং ভবিষ্যতে এটি সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্য খাতের বিষয়ে উপদেষ্টা বলেন, টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে, তবে কাঙ্ক্ষিত ফল পেতে সময় লাগবে। শিশুদের টিকার আওতায় আনতে কাজ চলছে এবং হাসপাতালে আক্রান্তদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে তিনি বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার কারণে তাৎক্ষণিক ফল না এলেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধে উদ্যোগ এবং কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের কার্যক্রমও চলছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নদী রক্ষা কমিশন আইন সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। এতে নদী দখল ও দূষণকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় সরকারের পদক্ষেপ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পাহাড় কাটায় এক্সকাভেটর ব্যবহারে নজরদারি জোরদার করা হয়েছে এবং ইটভাটায় কৃষিজমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইজারা প্রথা বিলুপ্তির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, জলমহাল উন্মুক্ত করে প্রান্তিক জেলেদের সুযোগ বাড়ানো হবে। একই সঙ্গে ইলিশ আহরণ বন্ধকালীন সহায়তা কর্মসূচি চালু রয়েছে এবং আধুনিক মৎস্য চাষে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, দ্রুত বিচার, সাক্ষী সুরক্ষা এবং ডিজিটাল প্রমাণ ব্যবহারের সুযোগ যুক্ত করা হয়েছে। পাশাপাশি সাইবার বুলিং মোকাবিলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, অ্যাপভিত্তিক ব্যবস্থাপনা চালুর কাজ চলছে এবং এটি চালু হলে জ্বালানি সরবরাহে দীর্ঘ লাইনের সমস্যা কমবে বলে আশা করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মামলা হয়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে আইন প্রয়োগ রাষ্ট্রের দায়িত্ব এবং সরকার তা নিশ্চিত করতে কাজ করছে বলেও জানান তিনি।

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

দেশে উৎপাদিত পেঁয়াজ ও রসুনের সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে এবং পচনজনিত অপচয় রোধে বড় উদ্যোগ

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

কৃষি উপকরণ বিশেষ করে সার ও কীটনাশক সরবরাহে কোনও ধরনের অনিয়ম করলে বা বাধা প্রদান

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ-রসুনের পচন রোধে বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন: কৃষিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মির ভুমিকা

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি, শূন্যপদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়: সংসদে কৃষিমন্ত্রী

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম আরম্ভে কমিটি গঠন হয়েছে: প্রধানমন্ত্রী

সরকার ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে: ডিএসসিসি প্রশাসক

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

দুর্নীতির লাগাম টানতে ১১ কৌশলে ভূমি মন্ত্রণালয়: সংসদে ভূমিমন্ত্রী

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার

মিসইনফরমেশন রোধে আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ, বিলুপ্ত হবে জলমহাল ইজারা

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়: ডোনাল্ড ট্রাম্প

স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী

প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে পদক্ষেপ নিয়েছে সরকার

ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে নিহত ১৪, আহত ২০ জন