ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৪:৫৫

গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত পরামর্শ কমিটির মতামতের ভিত্তিতে দেশে একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ নয়; বরং একটি সুস্থ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে চায়।

রোববার (৩ মে) রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবন মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।

জহির উদ্দিন স্বপন বলেন, আমার প্রথম বিনীত প্রস্তাব হলো আমাদের একটি স্ট্র্যাটেজিক পজিশন নিতে হবে। তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে একটি সম্মিলিত মঞ্চ তৈরি করতে চায়। বাংলাদেশের একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে আমরা একটি পরামর্শ কমিটি গঠন করব। তাদের পরামর্শের ভিত্তিতেই চূড়ান্তভাবে ‘গণমাধ্যম কমিশন’ গঠিত হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে একটি সুস্থ রেগুলেশন তৈরি করতে হবে। ব্রিটেন বা আমেরিকার মতো উন্নত দেশেও রেগুলেটরি বডি আছে। সরকার এখানে কোনো নিয়ন্ত্রক নয়, বরং একটি পক্ষ মাত্র। তারেক রহমানের সরকারের পক্ষ থেকে আমরা সেই নীতিমালা নিতে চলছি, যেখানে সরকারের ভূমিকা হবে কেবল আইনি ও লজিস্টিক সহযোগিতা দেওয়া।

গণমাধ্যম শিল্পে বিদ্যমান বিভিন্ন অসংগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পত্রিকার সার্কুলেশন (ছাপার সংখ্যা) এবং টেলিভিশনের টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) নিয়ে বর্তমানে যা চলছে তা এক প্রকার প্রতারণা। কয়েক কোটি টেলিভিশন বক্সের বিপরীতে মাত্র কয়েকশ ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। ডিজিটাল যুগে সঠিক তথ্য বের করা কঠিন কিছু নয়। ডেটা ছাড়া কোনো তথ্যই আসলে তথ্য নয়, তা কেবল ব্যক্তিগত অভিমত।

জহির উদ্দিন স্বপন বলেন, পত্রিকা মালিক, সম্পাদক ও মন্ত্রণালয় সবাই মিলে আমরা এমন একটি ব্যবস্থা মেনে নিচ্ছি, যা অস্বস্তিকর। যদি কোনো পক্ষ সত্য লুকাতে না চায়, তবে সঠিক তথ্য নিশ্চিত করতে হবে। জনগণের কাছে দায়বদ্ধ থেকে আমরা একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে চাই।

সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।

আমার বার্তা/এমই

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

হাওর সমস্যার স্থায়ী সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর কোরবানি হতে পারে

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিন্ডিকেট দমন, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ মাঠ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি: ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে: কৃষি মন্ত্রী 

সিন্ডিকেট-দুর্নীতির বিরুদ্ধে ডিসিদের কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর