ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

রাজধানীর আবাসিক ভবন সোলারের আওতায় আনতে চায় সরকার

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১৩:৪৩
আপডেট  : ০৭ মে ২০২৬, ১৪:৫৯

বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার রাজধানী ঢাকার আবাসিক ভবন সোলার পাওয়ারের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিকল্পনা বাস্তবায়নে এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (০৬ মে) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আশা করি এই মাসের মধ্যে আমরা একটা পলিসি তৈরি করতে পারবো এবং জুন মাসের মধ্যে আমরা ক্যাবিনেটে অনুমোদন করিয়ে সরকারি আদেশ হিসেবে দিতে পারবো।

সরকার সোলার থেকে পাওয়া বিদ্যুৎ আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় জানিয়ে তিনি পরামর্শ দেন, বেসরকারি খাত থেকে ঢাকা ও অন্যান্য শহরে রুফটপে সোলার বসানো যেতে পারে।

তিনি বলেন, বাড়িতে আপনারা বিদ্যুৎ দিলেন, মাস শেষে নেট ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বিলটা নিয়ে আসলেন। ছাদ তো এমনি দেবে না, কিছুটা ভাড়া তাদের দিতে হবে। ওটা আপনাদের বিল থেকে বাদ দিয়ে দেবেন।

সরকারি উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন সফল হবে না বলে মনে করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি আরও জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যবসায়ী সমিতি মার্কেট খোলা রাখার সময় বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

বাংলাদেশ-ইতালির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক আরও গভীর করতে দেশটির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশে প্রীতি ম্যাচ

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয়। আমরা গণতন্ত্রে

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

সোশ্যাল মিডিয়া এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বর্তমান মায়েদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই