ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১৫:৫০
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অধিপরামর্শ সভায় কথা বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সরকার প্রণীত খসড়া অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন আইন পাস করা হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকারনিয়ন্ত্রিত ও জনগণের ওপর একটি অকার্যকর মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে তা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬ (খসড়া) পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

সভায় জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬-এর খসড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। সংস্থাটির দাবি, বর্তমান খসড়া অনুযায়ী আইন প্রণয়ন করা হলে কমিশনের ক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এর স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের অনেক দেশে বাংলাদেশের তুলনায় আরও কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকার থাকলেও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে এভাবে দলীয়করণ করে অকার্যকর করার নজির খুব কম। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল না করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, যে সরকার বা রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবে পরিচালিত করে, শেষ পর্যন্ত তারাই সেই অকার্যকর প্রতিষ্ঠানের নেতিবাচক পরিণতির শিকার হয়। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়।

খসড়া আইন পর্যালোচনা করে ১৯টি সুপারিশ তুলে ধরে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, এসব সুপারিশ বাস্তবায়ন না হলে সরকার প্রমাণ করবে যে দেশে একটি স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় তাদের প্রকৃত সদিচ্ছা নেই। তিনি বলেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রসংস্কার কর্মসূচি, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে দেওয়া অঙ্গীকার বাস্তবায়ন করা হলে সরকারের নিয়ন্ত্রণের বাইরে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠন করা সম্ভব।

সভায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ক্ষমতাসীনদের একটি অংশ স্বল্পমেয়াদি সুবিধার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে। অনেক ক্ষেত্রেই সরকারের ভেতরেই পরিবর্তনবিরোধী শক্তি সক্রিয় থাকে। রাজনৈতিক প্রভাবের পাশাপাশি আমলাতন্ত্রের প্রভাবও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যার প্রতিফলন মানবাধিকার কমিশন আইনের খসড়ায় দেখা গেছে।

খসড়ার কয়েকটি ধারা নিয়ে নির্দিষ্ট আপত্তিও তুলে ধরে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৩ নম্বর ধারায় কমিশনের তদন্ত, পরিদর্শন ও তদারকির ক্ষমতার আওতায় আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ও নজরদারি সংস্থার সম্ভাব্য গোপন আটককেন্দ্র বা তথাকথিত ‘আয়না ঘর’ পরিদর্শনের বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে গোপন আটক বা অবৈধ আটকের অভিযোগ তদন্তে কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হতে পারে।

এ ছাড়া খসড়ার ২০ নম্বর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিশনের ক্ষমতা সীমিত রাখার প্রস্তাবেরও বিরোধিতা করে টিআইবি। সংস্থাটি মনে করে, এসব বিধান বহাল থাকলে কমিশনের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা ও কার্যকর ভূমিকা পালনের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আমার বার্তা/এমই

বৈষম্যহীন রাষ্ট্রে প্রতিটি মানুষ-প্রাণী নিরাপদে থাকবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার এমন এক বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে,

জীবনবৃত্তান্ত দিতে হবে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগ্রহীদের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী যোগ্য ও

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত

বাংলাদেশ অবস্থিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে আগমন ও পড়াশোনা নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানের ক্ষেত্রে বিশেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ

পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের হাব, জোরদার হবে শিক্ষা-গবেষণা সহযোগিতা

বৈষম্যহীন রাষ্ট্রে প্রতিটি মানুষ-প্রাণী নিরাপদে থাকবে: প্রধানমন্ত্রী

জীবনবৃত্তান্ত দিতে হবে দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আগ্রহীদের

আ.লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭২৪: স্বাস্থ্য অধিদপ্তর

প্রাথমিকে ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু: শিক্ষামন্ত্রী

জাপানের সঙ্গে নিজেদের প্রথম প্রতিরক্ষা চুক্তি করলো ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত

বহিষ্কার নেই, প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

সরকার নিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গঠন আত্মঘাতী সিদ্ধান্ত হবে

কবি নজরুল আমাদের যাপিত জীবনের অনিবার্য অংশ: প্রধানমন্ত্রী

১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমে ১,৫২৮ টাকা

পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী

খামেনির দাফনের পরই ফের আলোচনায় বসবে ইরান-যুক্তরাষ্ট্র

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন পেছাল

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না: শিক্ষামন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার কাজ শুরু