ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২
ডিএমপি লোগো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উসকানি ও ষড়যন্ত্র ঠেকাতে আগাম প্রতিরোধমূলক কৌশল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে।

ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটনের পর প্রতিক্রিয়া দেখানোর সনাতন ধারা বদলে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশের সমন্বয়ে রাজধানীর প্রবেশমুখগুলোতে কঠোর ব্লক চেক, স্পটভিত্তিক জিরো-গ্যাপ সিকিউরিটি এবং আবাসিক হোটেলের অতিথি তালিকা সংরক্ষণের মাধ্যমে বহিরাগতদের মুভমেন্ট ও সম্ভাব্য অপতৎপরতা রোধে কড়া নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপি কমিশনার মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। ছাত্রলীগ সংগঠন হিসাবেই নিষিদ্ধ। এসব নিষিদ্ধ সংগঠন বা দলের কোনো কার্যক্রম চলতে পারে না। ডিএমপির অপরাধ বিভাগের যে এলাকায় বা যে থানায় নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম চলবে বা ঝটিকা মিছিল হবে সেই অপরাধ বিভাগের ডিসি ও ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এক্ষেত্রে বাহিনীর কেউ ছাড় পাবে না। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এই কড়া নির্দেশনা দেন বলে জানা গেছে।

কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, ‘থানার অভ্যন্তরীণ পরিবেশ ও এলাকার স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখা ওসির কাজ। থানার ভেতর মশায় কামড়ালেও ওসির জবাবদিহি নিশ্চিত করা হবে। একটি মশা মারা গেলেও তা ওসিকে জানতে হবে।’

ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে একজন অতিরিক্ত কমিশনার যুগান্তরকে বলেন, কোনো অবস্থাতেই অপরাধীদের প্রতি শিথিলতা দেখানো যাবে না। এক্ষেত্রে টহল ও চেকপোস্ট আরও জোরদার করতে হবে। তিনি বলেন, পুলিশের মূল লক্ষ্য এখন রাজপথের অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনা। মাঠপর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের সার্বক্ষণিক তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে কোনো স্থানে বিশৃঙ্খলা দানা বাঁধতে না পারে।

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর, মঙ্গলবার থেকে। এদিন মহানবমী

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ইবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

ডিজিটাল সাংবাদিকতায় নতুন সম্ভাবনা নিয়ে এগোচ্ছে দৈনিক টার্গেট

প্রার্থী বাছাইয়ে কঠিন সমীকরণে বিএনপি

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

টানা পাঁচ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হবে: আসিফ

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ

সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেফতার