ই-পেপার বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি

আমার বার্তা অনলাইন:
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর দেশের অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। একইসঙ্গে বাসাবাড়িতে রান্নার গ্যাসের চাপ ও সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন শিল্পাঞ্চলের গ্যাস সরবরাহের তথ্য নিয়মিত নেওয়ার পাশাপাশি জাতীয় সঞ্চালন পাইপলাইনের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তিনি।

পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তারেক রহমান। তার এসব নির্দেশের প্রেক্ষিতেই দেশজুড়ে স্বাভাবিক হয়ে আসছে জ্বালানি পরিস্থিতি।

গাজীপুর, মাওনা, ভালুকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় আগের তুলনায় গ্যাসের সরবরাহ বেড়েছে। কোথাও কোথাও ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত চাপ পাওয়া যাচ্ছে। ফলে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের কারণে সৃষ্ট গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। মঙ্গলবার রাত পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং সার্বিক অবস্থা ক্রমান্বয়ে ভালো হচ্ছে।

তিনি জানান, গাজীপুর, মাওনা, ভালুকা ও ময়মনসিংহ এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, তা অনেকটাই সমাধান হয়েছে। এসব এলাকায় বর্তমানে আগের তুলনায় গ্যাস সরবরাহ পরিস্থিতি বেশ ভালো।

তবে কিছু এলাকায় গ্যাসের স্বল্পতা ও চাপের ওঠানামা রয়েছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি বলেন, মানিকগঞ্জ, ধামরাই ও সাভারের কয়েকটি এলাকায় আগে থেকেই গ্যাস সরবরাহে সমস্যা ছিল। এলাকাগুলোতে পরিস্থিতি উন্নয়নে সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের পর নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। কিছু এলাকায় ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত চাপ পাওয়া যাচ্ছে, যা সাম্প্রতিক সময়ে সেখানে দেখা যায়নি।

তিনি বলেন, আশুলিয়া, কাসিমপুর, কালিয়াকৈর ও ধামরাইয়ের কয়েকটি এলাকায় এখনও গ্যাসের চাপ কিছুটা কম। তবে সার্বিকভাবে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সঞ্চালন পাইপলাইনে সরবরাহ আগের তুলনায় বেড়েছে।

তিনি বলেন, আগের তুলনায় পরিস্থিতি ভালো। কোথাও কোথাও টানা দুই ঘণ্টা স্বাভাবিক চাপ থাকার পর আবার একটু কমে যাচ্ছে। গাজীপুর শিল্পাঞ্চলের কয়েকটি কারখানাতেও সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে মাঝেমধ্যে চাপের কিছুটা ওঠানামা রয়েছে। পারভেজ বলেন, কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রাখতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত করা প্রয়োজন।

পেট্রোবাংলা সূত্র জানায়, জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে মঙ্গলবার বিকেল ৪টায় ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। তবে জাতীয় গ্রিডে ক্রমান্বয়ে গ্যাসের সরবরাহ বাড়ছে।

শিল্প উদ্যোক্তা সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সরবরাহ সংকটের পর দেশের অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল হলে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রমও ফের স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। এজন্য

দিনে তালা, রাতে ব্যবসা, আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

দিনের বেলায় গোডাউনে ঝুলত তালা। রাত হলেই বিভিন্ন পার্সেটে করে কুরিয়ারযোগে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘গত ফ্যাসিবাদী শাসনামলে এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা,

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশে নিম্নস্তরের বা কম দামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের ‘উদ্বেগজনক’ আচরণের ৬ নতুন ঘটনা প্রকাশ করল ওপেনএআই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

দিনে তালা, রাতে ব্যবসা, আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত

চল‌তি বছ‌রের শেষ দি‌কে ঢাকায় আস‌বেন তুর‌স্কের জ্বালা‌নিমন্ত্রী

তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ডোনাল্ড ট্রাম্পের

শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি

সৌর বিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বড় ছাড়, শুল্ক-কর মাত্র ১ শতাংশ

ইসির নতুন প্রতীক তালিকা প্রকাশ, যুক্ত হয়েছে ‘না’ প্রতীক

নাম বদলালেই কি বদলায় রাষ্ট্রের স্বভাব?

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

ডিজিটাল মাধ্যমে কাজ করছেন তৌফিক ইলাহী সোহান

কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

শিশুদের কর্মক্ষম মানুষে পরিণত করতে হবে : ইকরা প্রিন্সিপাল

মক্কায় ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা