ই-পেপার বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

হারামাইনের নিরাপত্তা নিয়ে রাজনীতি নয় : চরমোনাই পীর

আমার বার্তা অনলাইন
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩১

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মক্কা-মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, গতকাল মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার ঘটনায় গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্রীয় রাজনীতি ও রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে। তাই এ দুই পবিত্র নগরীর নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।

তিনি বলেন, স্বস্তির বিষয় হলো, হুথিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তাদের এ অবস্থানে অটল থাকতে হবে।

একই সঙ্গে সৌদি সরকারের প্রতিও আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে। তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে পবিত্র দুই নগরীর প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।

চরমোনাই পীর আরও বলেন, শুধু মক্কা-মদিনার নিরাপত্তা নিশ্চিত করাই নয়, এ দুই নগরী ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।

হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণের অবস্থান একাত্ম করে তিনি বলেন, ‘হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা—বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ।’

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী

ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী

ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার

পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র মক্কা নগরীতে যেকোনো

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভী

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ডা. জাকির নায়েককে বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় হেফাজতের নিন্দা

বাংলাদেশী ইমামের হাতে ইসলাম গ্রহণ করলেন কোরিয়ান কিম

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

চিকিৎসাসেবায় নতুন মাত্রা: ক্যানসার হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ২০০ শয্যা

‘ভূমিদৃষ্টি’ অ্যাপ উদ্বোধন, যেভাবে নিশ্চিত হবে ভূমি অফিসের উপস্থিতি

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার

অস্থিতিশীলতার চেষ্টা ঠেকাতে ভারতকে কড়া বার্তা দিলেন মাহ্‌দী আমিন

ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনা হবে: বাণিজ্যমন্ত্রী

পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী

দুই রেঞ্জে নতুন ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

তিন মাসেও কমেনি পানি, রাস্তার ওপর টং ঘরেই কাটছে জীবন

এআইয়ের ‘উদ্বেগজনক’ আচরণের ৬ নতুন ঘটনা প্রকাশ করল ওপেনএআই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

দিনে তালা, রাতে ব্যবসা, আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

গত শাসনামলে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী

সুদানে স্বর্ণের খনি ধসে ৮২ জনের প্রাণহানি, ধ্বংসস্তূপে আটকা আরও অনেকে