ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না: জোনায়েদ সাকি

আমার বার্তা অনলাইন
১৯ মার্চ ২০২৫, ১৩:৪২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ষড়যন্ত্রের কথা আমরা অনেক শুনি কিন্তু ষড়যন্ত্রের কথা বলে সবকিছু জায়েজ করে দিয়েন না। এখানে প্রশাসন আছে, রাষ্ট্রীয় ব্যবস্থা আছে যার লোকবল আছে, এর মধ্যে অনেক দোসররা যারা বড় বড় পদে ছিল তারা এখনও বহাল তবিয়তে আছে। আর কেন আছে তার জবাবও আপনাদের দিতে হবে।

বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় এ কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, নারীর ওপর যখন নিপীড়ন হয়, কোনো মাজারে হামলা কিংবা কোনো ব্যক্তির ওপর মব আক্রমণ হয় তখন মানুষ উত্তেজিত তো হবেই। এটা কি অভ্যুত্থানের চেতনা, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা? অভ্যুত্থানের পর বলা হয়েছে, প্রত্যেকের স্বাধীনতা নিশ্চিত করা হবে, প্রত্যেক ধর্ম-গোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, এই সরকার যতদিন দায়িত্বে আছে দেশটা ভালোভাবে চালানো তাদেরই দায়িত্ব। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ায় পুলিশ ভেঙে পড়েছে, প্রশাসন ঠিকভাবে কাজ কর না বিধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। দ্রব্যমূল্যের অবস্থা খুব খারাপ ছিল, বারবার আমরা আওয়াজ তুলেছি, সরকার কিছুটা পদক্ষেপ নিয়েছে ফলে আমরা দেখছি রমজান মাসে অনেকগুলো পণ্য সহনশীল জায়গাতে আছে। তাহলে সরকার যদি উদ্যোগ নেয় কিছু কাজ হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, সময় কিছুটা লাগে, তবে আমরা কিন্তু ৭ মাস শেষে ৮ মাসে পা রেখেছি। এখন যদি বলেন, পুলিশ ঠিকভাবে কাজ করছে তখন কিন্তু মানুষ শুনতে চাইবে না। জবাবদিহিতা মানুষ চায়। কোথায় পুলিশ শোনে না, কারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, কি ব্যবস্থা নিয়েছেন আপনি এ বিষয়গুলো মানুষ জানতে চায়। কোথায় কোন প্রশাসন অবহেলা করছে, দীর্ঘসূত্রিতা করছে, মানুষকে ঘোরাচ্ছে আর এসবের বিষয়ে সরকার কি ব্যবস্থা নিয়েছে মানুষ তা জানতে চায়।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে বাংলাদেশের সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষের অংশগ্রহণ ছিল। যারা শাহাদত বরণ করেছে, ৩০ হাজারের ওপরে গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, ৫ শত মানুষ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। কত লাখ কোটি মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল তা আহত ও শাহাদত বরণকারীদের সংখ্যা দেখেই বোঝা যায়। আমরা প্রথম থেকেই বলেছিলাম প্রত্যেকের দায়িত্ব নিতে হবে সরকার-রাষ্ট্রকে। যারা শাহাদাত বরণ করেছে তাদের শহিদের মর্যাদায়, জাতীয় বীরের মর্যাদায় ভূষিত করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের জীবনের দায়িত্ব নিতে হবে। কিন্তু সেই কাজেও নানান দুর্বলতা, অভিযোগ আমরা দেখেছি, কিন্তু আমরাও বার বার কথাটা ভুলে যাচ্ছি।

গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর বিষণ্নতা ও নীরবতায় আচ্ছন্ন হয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক জীবনে যেমন আপসহীন ছিলেন, তেমনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন রাজনীতির প্রতীক বেগম খালেদা জিয়ার দীর্ঘ মহাযাত্রার ঘটল মহাসমাপ্তি। জীবনভর

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদভবন এলাকার জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু