ই-পেপার সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন।

দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেছে। দূর-দূরান্তে থাকা অনেকেই রোববার রাতেই খুলনায় চলে আসেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, আজ বেলা ১১টায় হেলিকপ্টারে করে খুলনায় আসবেন বিএনপির চেয়ারম্যান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। জনসভা শেষে দুপুর ১টায় হেলিকপ্টারে তিনি যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন। জনসভায় লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে।

মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জনসভায় সভাপতিত্ব করবেন। বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনার পাশাপাশি সাতক্ষীরা ও বাগেরহাটের সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, একের পর এক কর্মসূচি এবং বিরামহীন ছুটে চলায় তারেক রহমান কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও খুলনার মানুষকে ভালোবেসে তিনি আসতে সম্মত হয়েছেন। এজন্য খুলনার আপামর মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ উপস্থিতি ঘটিয়ে আমরা তাকে স্বাগত জানাব।

খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রভাতী স্কুল মাঠের জনসভা শুধু একটি নির্বাচনী সমাবেশ নয়, বরং খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। আমাদের কর্মীরা চেয়ারম্যানের উন্নয়ন পরিকল্পনা শুনতে গভীর আগ্রহে অপেক্ষা করছে।

এদিকে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশস্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, ‘আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন হবে না। অনেক মানুষের সমাগম থাকবে তাই সাধারণ মানুষকে সমাবেশস্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। সমাবেশ স্থলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে।’

তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় বলে মন্তব্য

যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কুৎসা রটিয়ে,

বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা চলছে: জিএম কাদের

অন্তর্বর্তী সরকার বাইরের কোনো শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায় : মির্জা ফখরুল

নবম পে স্কেলের দাবিতে ধামরাইয়ে কর্মবিরতি

শেরপুরে জামায়াত নেতা হত্যা: প্রধান আসামিসহ ৪০ জনের হাইকোর্টে জামিন

ইরানের সঙ্গে সমঝোতার ব্যাপারে এখনও আশাবাদী ট্রাম্প

যাত্রাবাড়ীতে তাইম হত্যা: ১১ আসামির চার্জ গঠনে আদেশ ১৭ ফেব্রুয়ারি

​জোরারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ: এজাহারনামীয় প্রধান আসামি গ্রেফতার

হাসিনার ১০ বছর টিউলিপের ৪ ও আজমিনা-ববির ৭ বছরের কারাদণ্ড

দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন ব্রিগেডিয়ার আযমী

সঠিক সময়ে নামাজ আদায় যে কারণে গুরুত্বপূর্ণ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

অ্যান্টার্কটিকায় উল্টো বইছে স্রোত, বাড়ছে লবণাক্ততা

অস্থির সোনার বাজারে ফের দরপতন, ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ডের যৌথ অভিযান

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

বর্ণাঢ্য আয়োজনে আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ শীর্ষ বীমা কোম্পানি গুলো

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

এপস্টেইন ফাইলসে নাম: লেবার পার্টি থেকে পদত্যাগ করলেন লর্ড ম্যান্ডেলসন

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান