ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের

‌‌আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘসময় যুদ্ধ করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বদলে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা করছেন তিনি। কীভাবে দ্রুত হামলা চালানো সে ব্যাপারে কাজ করতে নিজের দলকে নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।

সংবাদমাধ্যমটি বলেছে, মধ্যপ্রাচ্যে শক্তিশালী বাহিনী জড়ো করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ ও সেনারা এমন জায়গায় অবস্থান করছেন যেখান থেকে ইরানে হামলা চালানো যাবে। এখন ট্রাম্প সিদ্ধান্ত নেবেন কীভাবে তাদের ব্যবহার করা হবে। তবে হামলা এমনভাবে হবে যেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করতে হবে না।

বর্তমানে ইরানে বিপুল বোমাবর্ষণের পরিকল্পনা করা হচ্ছে। যেটির প্রভাবে সরকারের পতন হয়ে যেতে পারে।

আবার একই সময় সরকারি অবকাঠামোর ওপর প্রথমে প্রতীকি হামলা চালানো হতে পারে। এরপর ইরান যদি তাদের দেওয়া শর্তে রাজি না হয় তাহলে পরবর্তীতে হামলা তীব্র করার সুযোগ রাখা হবে।

এদিকে গত বুধবার ট্রাম্প জানান, ইরানের দিকে তাদের যুদ্ধজাহাজের বিশাল বহর যাচ্ছে। তিনি হুমকি দিয়ে বলেন, আলোচনায় ইরানকে তাদের সঙ্গে চুক্তি করতে হবে। নয়ত গতবারের চেয়ে আরও খারাপ হামলা চালানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তির জন্য কিছু শর্ত দিচ্ছে। যারমধ্যে রয়েছে- ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। এর অংশ হিসেবে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে হবে। ব্যালিস্টিক মিসাইল কার্যক্রম কমিয়ে ফেলতে হবে। এমনকি মিসাইলের দূরত্বও কমানোর শর্ত দেওয়া হচ্ছে। যেন এগুলো ইসরায়েলে পৌঁছাতে না পারে। এছাড়া হিজবুল্লাহ, হুতি ও হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ করতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, ইরান হয়ত তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছু ছাড় দিতে পারে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো ছাড় দেবে না।

তারা আরও বলছে, গত বছর হামলার আগে ইরানকে ট্রাম্প একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন। এরপর ওই সময় পার হওয়ার পর হামলা চালান। এবারও ট্রাম্প ইরানকে এমন সময়সীমা দেবেন, যেটি ইরান রক্ষা করতে পারবে না। এরপর তিনি হামলার নির্দেশ দেবেন।

গত বছর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা চলছিল। এরমধ্যে ১৩ জুন আকস্মিকভাবে ইরানে হামলা চালিয়ে বসে দখলদার ইসরায়েল। এরপর এতে যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের চারটি পারমাণবিক অবকাঠামোতে বোমা ফেলে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে এক ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, “ইরান নিয়ে কি অবস্থান নেবেন তা নিয়ে ট্রাম্প নিজে হয়ত কোনো সিদ্ধান্ত নেননি। একই সময় তুরস্ক, কাতার, সৌদি আরব, ওমান ও মিসর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে।”

ইসরায়েলি সূত্র ও কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি হয়ত পারমাণবিক কার্যক্রম নিয়ে কিছুটা নমনীয়তা দেখাতে পারেন। কিন্তু ব্যালিস্টিক মিসাইল নিয়ে দেওয়া শর্তে কোনো ছাড় দেবেন না।

সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলের টানা বিমান হামলায় আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। স্থানীয়

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

যৌন অপরাধী এপস্টেইন এর সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ৯২ জঙ্গি নিহত

পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা

তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগুচ্ছে: ইরান

তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনসিসির ক্যাডেটদের নির্বাচন দায়িত্বে না রাখার দাবি বিএনপির

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা ডিফিকাল্ট কাজ

তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ জন

দীর্ঘ যুদ্ধ নয়, ইরানে দ্রুত সময়ের হামলার পরিকল্পনা ট্রাম্পের

নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না

অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য নিয়ে যা বললেন উপদেষ্টা

লঘুদণ্ড দিয়ে এনবিআর কর্মকর্তা সেহেলার বরখাস্ত আদেশ প্রত্যাহার

একটি দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে: মির্জা ফখরুল

আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ে বিশেষ একটি দল জড়িত: মাহবুব জুবায়ের

ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্বল ব্যাংকগুলোকে তহবিল দিতে কড়াকড়ি আইএমএফের

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে ভাষা পদযাত্রা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের নির্বাচনে বাধা নেই

জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার