ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোববার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে তিনি এই অপপ্রচারের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফেসবুকেও দুটি পৃথক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ষড়যন্ত্রের নেপথ্যে কারা?

ফেসবুক স্ট্যাটাসে আমিরে জামায়াত তার বক্তব্যে নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করে বলেন, যারা আজ আমাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তারাই অতীতে হিজাবের ওপর আঘাত হেনেছে, আমাদের মা-বোনদের সম্মানহানি করেছে এবং প্রকাশ্যে নারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। যারা ভয়ভীতি আর অপপ্রচারের রাজনীতি করে, তাদের কাছ থেকে আমরা গণতন্ত্র বা নৈতিকতার পাঠ নেব না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে জেগে ওঠা বাংলাদেশের মানুষ জানে কীভাবে সত্য-মিথ্যা যাচাই করতে হয়।

নারী অধিকার ও দলীয় অবস্থান

দলের ভেতরে নারীদের অবস্থান স্পষ্ট করে ডা. শফিকুর রহমান জানান, জামায়াতে ইসলামীর মোট সদস্যের ৪৩ শতাংশই নারী। তিনি বলেন, এটি কোনো স্লোগান নয়, এটিই আমাদের বাস্তবতা। তার মতে, নারীদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জামায়াত বদ্ধপরিকর। বিশেষ করে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, কর্মক্ষেত্রে সমান মজুরি এবং হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তিনি পুনরুল্লেখ করেন।

পরিশেষে তিনি বলেন, যে জাতি নারীকে সম্মান করতে জানে না, তারা এগোতে পারে না। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

আমার বার্তা/জেইচ

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

প্রথমবারের মতো সোমবার (২ ফ্রেব্রুয়ারি) যশোরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন খুলনায় সমাবেশ শেষে

জাতপাত নয়, আমাদের কাছে মুখ্য হচ্ছে মানুষ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম বা জাতপাত নয়, বাংলাদেশের মানুষই আমাদের কাছে মুখ্য। তিনি

বিএনপি জয় পেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি বহুদলীয়

স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'স্বৈরাচারের পতন হয়েছে, এখন সময় দেশ গড়ার। ৭১ সালে আমরা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

খসড়া গণমাধ্যম কমিশন অধ্যাদেশ সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

হান্নান মাসউদের সমর্থক যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ৯২ জঙ্গি নিহত

তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগুচ্ছে: ইরান

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী