ই-পেপার রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

আমার বার্তা অনলাইন
০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় গণমাধ্যমের প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে।

বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকায় চলমান নিরাপত্তা জোরদার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানাচ্ছে যে, সংশোধিত প্রবেশ নীতিমালা এখন থেকে কার্যকর করা হচ্ছে।’

নতুন ব্যবস্থায় সাংবাদিকরা নির্দিষ্ট কিছু সময়েই স্টেডিয়ামে ঢুকতে পারবেন। ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে জানানো নির্দিষ্ট অনুশীলন বা ট্রেনিং সেশনেই শুধু মিডিয়ার প্রবেশাধিকার থাকবে।

এর আগে সাংবাদিকরা নিয়মিতভাবে স্টেডিয়ামের মিডিয়া সুবিধা ব্যবহার করে বাংলাদেশের ক্রিকেট সংক্রান্ত খবর সংগ্রহ করতেন। এমন কড়াকড়ি আগে কখনো ছিল না।

বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তা আরও কঠোর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই ব্যবস্থা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সকলের জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।’

এতে আরও যোগ করা হয়, ‘নিরাপত্তা, সুরক্ষা এবং শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও বোঝাপড়া কামনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

আমার বার্তা/জেইচ

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

বাংলাদেশ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডে প্রভাব ফেলতে

সাবালেঙ্কাকে কাঁদিয়ে মেলবোর্নে নতুন রানি রায়বাকিনা

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রচিত হলো নতুন ইতিহাস। শ্বাসরুদ্ধকর ফাইনালে আরিনা সাবালেঙ্কার স্বপ্ন ভেঙে অস্ট্রেলিয়ান

বিশ্বকাপ খেললেই শর্ত মানা, আইসিসির প্রস্তাবে ক্ষুব্ধ ক্রিকেটারদের সংগঠন

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক ঝামেলায় পড়ছে আইসিসি। এরই মধ্যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে

৩ আগস্ট হাসিনার ডাকে যে কারণে গণভবনে গিয়েছিলেন তামিম

গত বছরের ৩ আগস্ট, উত্তাল ঢাকা যখন ছাত্র-জনতার বিপ্লবে প্রকম্পিত, ঠিক তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ থাকবে কঠোর নজরদারিতে: ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শুরু হলো বাঙালির আবেগের মাস ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি মাসের জন্য ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

খসড়া গণমাধ্যম কমিশন অধ্যাদেশ সরকারের বিদায়ী পরিহাস: টিআইবি

প্রথমবারের মতো সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

আপিল বিভাগেও ভাগ্য খুলল না কুমিল্লার গফুর ভূঁইয়ার

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

হান্নান মাসউদের সমর্থক যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানে ৯২ জঙ্গি নিহত

তীব্র উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগুচ্ছে: ইরান

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মুন্সী