ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

আমার বার্তা অনলাইন:
২৬ এপ্রিল ২০২৬, ১৯:২০

সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহারের আধিক্যের কারণে জনমনে নানা সন্দেহ ও সংশয় জন্ম নিয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী আমলে ভিন্নমতকে দমন করার জন্য এর ব্যবহার ছিল লক্ষণীয়।

গাজী আতাউর রহমান রোববার (২৬ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, দেশে ‘জঙ্গি’ হামলার আশঙ্কা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ডিএমপির সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন গতকাল জানিয়েছেন, সারা দেশে জঙ্গি হামলার তথ্য পাওয়ার পর সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এর অর্থ হলো, বাংলাদেশ পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ পুলিশের ওপর আস্থা রাখতে চাই। একই সঙ্গে আমরা অনুরোধ করব যে, ‘জঙ্গি হামলা’ সংক্রান্ত তদন্তে ও ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্যতা আনতে হবে এবং সকল কার্যক্রম বস্তুনিষ্ঠ হতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, এই অনুরোধ করার কারণ হলো, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদী আমলে ‘জঙ্গি’ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবহারের আধিক্যের কারণে জনমনে নানা সন্দেহ ও সংশয় জন্ম নিয়েছে। এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আওয়ামী আমলে ভিন্নমতকে দমন করার জন্য এর ব্যবহার ছিল লক্ষণীয়। বিশেষ করে এই ইস্যুকে সামনে রেখে নিরীহ বহু আলেম-উলামাদের ওপর অন্যায্য নিপীড়ন করা হয়েছে। এর মাধ্যমে প্রকৃত অপরাধীরা ছাড় পেয়েছে, কিন্তু সাধারণ আলেম-উলামা ও ইসলামপন্থীরা জুলুমের শিকার হয়েছে। তাই ‘জঙ্গি’ সংক্রান্ত সব পদক্ষেপ হতে হবে রাজনৈতিক উদ্দেশ্যমুক্ত, নির্মোহ ও তথ্যভিত্তিক। কোনোভাবেই ‘জঙ্গি’ ইস্যুকে সামনে রেখে কারো ওপর জুলুম করা যাবে না।

আমার বার্তা/এমই

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

বিমান প্রতিমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে শেখ

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের

৪৮ ঘণ্টার মধ্যে সাদিক কায়েমসহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম এবং

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে তর্ক বির্তক ঘুষির আঘাতে একজনের মৃত্যু

এফবিসিসিআই–ইউএন ওচা বৈঠক: দুর্যোগে বেসরকারি খাতের ভূমিকা জোরদার

পরওয়ারকে চোখ বেঁধে রিমান্ডে নেওয়ার সময় জেলখানা থেকে যে হুঙ্কার দিয়েছিলেন এ্যানি

ঢাকায় দেড় ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, সোমবারও থাকতে পারে

সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর

মোড়কে সতর্কতামূলক পুষ্টি তথ্য থাকলে খাদ্য নির্বাচন সহজ হবে ভোক্তার

জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

ডিজিটাল প্ল্যাটফর্মে শৃঙ্খলা আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ পাঁচ জেলায় অন্তত ১২ জনের মৃত্যু

২০৪০ সালের মধ্যে ৬ ও ৮ লেনে রূপান্তর হচ্ছে ৬০০ কিমি মহাসড়ক

গণতন্ত্রে নতুন দিগন্তের উন্মোচন করেছে ত্রয়োদশ সংসদ: স্পিকার

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শে ফিরতে হবে: ইশরাক

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল: সংসদে বিল পাস

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী হত্যাকাণ্ডের আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

পোশাক খাতে উৎস কর কমানো ও নগদ সহায়তায় কর অব্যাহতির দাবি

রাঙামাটিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

আমি অনেক স্বাধীন, আমি আমার মতন করেই দল গোছাচ্ছি: লিটন

যৌক্তিকতা যাচাই ও প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর