ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

মালয়েশিয়ায় নিয়ে দেওয়া হয়নি কাজ, ক্ষতিপূরণ পাচ্ছেন ৭৪ বাংলাদেশি

আমার বার্তা অনলাইন
২০ জুন ২০২৫, ১২:৫১

মালয়েশিয়ার শ্রম অধিদপ্তরের নির্দেশে বকেয়া মজুরি পাচ্ছেন ৭৪ বাংলাদেশি শ্রমিক। নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া মজুরি এবং তাদের কর্মসংস্থান চুক্তি অনুযায়ী এক দশমিক ৫৪ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ৩ কোটি ৪৭ লাখ টাকা) পাচ্ছেন তারা। মূলত এসব বাংলাদেশিকে মালয়েশিয়ায় নিয়ে কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি।

কুয়ালালামপুরের শ্রম অফিস মেরান্তি বিনামাস এসডিএন বিএইচডিকে ৭৪ জন বাংলাদেশি শ্রমিককে এ অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। অভিবাসী অধিকার গোষ্ঠী তেনাগানিতার মাধ্যমে এসব বাংলাদেশি অভিযোগ দায়ের করেছিলেন।

এক বিবৃতিতে তেনাগানিতার কর্মকর্তা আব্দুল আজিজ ইসমাইল বলেন, অভিবাসীদের অধিকার আদায়ে এটি একটি বড় জয়। যা বিদেশি কর্মীদের অধিকার লঙ্ঘনের জন্য নিয়োগকর্তাদের জবাবদিহি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়, এটি একটি দীর্ঘ পথ ছিল, কিন্তু অবশেষে আমরা শ্রম অফিস থেকে এ বিষয়ে সিদ্ধান্ত এবং আদেশ পেয়েছি। মেরান্তি বিনামাসকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে শ্রম বিভাগ স্পষ্ট বার্তা দিয়েছে যে, নিয়োগকর্তারা দায়মুক্তি ছাড়াই শ্রমিকদের শোষণ করতে পারবেন না।

তেনাগানিতা বলছে, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তেনাগানিতার একটি উল্লেখযোগ্য অর্জন। এটি আরেকটি নজির স্থাপন করে যে, শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়বিচার দাবি করলে এমনকি বৃহৎ, আপাতদৃষ্টিতে অস্পৃশ্য কোম্পানিগুলোকেও জবাবদিহি করতে হতে পারে।

ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী কর্মীরা মালয়েশিয়ায় কাজের জন্য সবাই ২৫ হাজার রিঙ্গিত পর্যন্ত অর্থ প্রদান করেছিলেন। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের কোনো কাজ বা মজুরি দেওয়া হয়নি। বরং তাদের কুয়ালালামপুরের পুডু এলাকায় এক জনাকীর্ণ হোস্টেলে রাখা হয়েছিল।

তেনাগানিতা বলছে, এ ধরনের রায় অভিবাসী শ্রমিকদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ভবিষ্যতে নিয়োগকর্তাদেরকে শ্রমিকদের শোষণ করা থেকে বিরত রাখতে সাহায্য করবে।

বর্তমানে দেশটির শাহ আলম হাইকোর্টে একটি পৃথক মামলা বিচারাধীন রয়েছে, যেখানে ৩৩ জন শ্রমিক তাদের এক দশমিক ৭১ মিলিয়ন রিঙ্গিত ক্ষতিপূরণ দাবি করছেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়ায় আসার জন্য দেওয়া প্রত্যেকের ২৫ হাজার রিঙ্গিত এবং ১৮ মাসের বকেয়া মজুরি।

এ মামলায় মানবসম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল, অভিবাসন মহাপরিচালক এবং সরকারকে বিবাদী করা হয়েছে। গত মার্চ মাসে দায়ের করা এ মামলা এখনো চলমান রয়েছে।

আমার বার্তা/জেএইচ

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর