ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

মসজিদুল আকসায় ১ লাখ ফিলিস্তিনির জুমা আদায়

আমার বার্তা অনলাইন
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

অধিকৃত পূর্ব জেরুজালেমে কড়া নিরাপত্তা ও চলাচলে কঠোর সীমাবদ্ধতার মধ্যেও রমজানের দ্বিতীয় জুমায় আল আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন অন্তত এক লাখ ফিলিস্তিনি। যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় উপস্থিতি কম থাকলেও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল ছিল চোখে পড়ার মতো।

ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক শায়খ আজ্জাম আল খতিব বার্তা সংস্থা আনাদোলুকে এ তথ্য জানান।

স্থানীয় সংবাদদাতারা জানিয়েছেন, অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরের প্রবেশপথ, আশপাশের এলাকা ও অলিগলি এবং আল আকসার বাইরের ফটকগুলোতে ইসরায়েলি পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েনের কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশও।

কড়া নিরাপত্তা সত্ত্বেও শুক্রবার ভোর হওয়ার আগেই মুসল্লিরা মসজিদমুখী হতে শুরু করেন। তবে হাজার হাজার ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে প্রবেশে বাধা দেওয়া হয়। শহরের চারপাশের সামরিক চেকপোস্টগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

আরও পড়ুন

মসজিদুল আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির তারাবি আদায়

রমজানে আল আকসায় প্রবেশের অনুমতি পাবেন শুধু ১০ হাজার ফিলিস্তিনি

ফিলিস্তিনিরা যেভাবে রমজানকে স্বাগত জানালেন

ইসরায়েলি বাহিনী পূর্ব জেরুজালেমমুখী পশ্চিম তীরের চেকপোস্টগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েন করে। শুক্রবার ভোর থেকে পূর্ব জেরুজালেমের উত্তরে কালান্দিয়া সামরিক চেকপোস্টে জড়ো হন হাজারো ফিলিস্তিনি, তারা সবাই জুমার নামাজ আদায়ের জন্য শহরে ঢোকার চেষ্টা করছিলেন।

কিন্তু পূর্বনির্ধারিত শর্ত পূরণ হয়নি এমন অজুহাতে অনেককেই ফেরত পাঠানো হয়। কয়েকজন মুসল্লি জানান, ভোরে পৌঁছেও তারা চেকপোস্ট পার হতে পারেননি।

রমজান শুরুর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ পুরো মাসজুড়ে প্রতি জুমায় সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিকে আল আকসায় প্রবেশের অনুমতি দেওয়ার পরিকল্পনা অনুমোদন করে।

গত সপ্তাহে রমজানের প্রথম জুমায় প্রায় ৮০ হাজার ফিলিস্তিনি আল আকসায় নামাজ আদায় করেছিলেন বলে জানিয়েছে ইসলামিক এন্ডাওমেন্টস ডিপার্টমেন্ট। তবে বর্তমান উপস্থিতি যুদ্ধ-পূর্ব সময়ের রমজানের জুমাগুলোর তুলনায় কম। সে সময় সাধারণত দেড় লাখের বেশি মুসল্লি অংশ নিতেন।

রমজানে ঐতিহ্যগতভাবেই পশ্চিম তীর থেকে লাখো ফিলিস্তিনি আল আকসায় আসেন। এতে মসজিদ প্রাঙ্গণ উপচে পড়ে এবং জেরুজালেমের বাজারগুলোতেও বাণিজ্যিক প্রাণচাঞ্চল্য বাড়ে।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে পূর্ব জেরুজালেমে প্রবেশের সামরিক চেকপোস্টগুলোতে কঠোর চলাচল নিয়ন্ত্রণ আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গত দুই বছরে সীমিতসংখ্যক ফিলিস্তিনিকে সেনাবাহিনীর বিশেষ অনুমতিপত্র নিয়ে শহরে ঢোকার সুযোগ দেওয়া হয়েছে। তবে অনেকের অভিযোগ এ ধরনের অনুমতি পাওয়া অত্যন্ত কঠিন।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা কাবার ইমামের

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও যাচাই না করে তথ্য ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন পবিত্র মক্কার

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ২০২৬ সালের হজ আসন্ন। এ বছর হজের কার্যক্রম

শিশুকে নামাজে আগ্রহী করার ১০ উপায়

শাহাদাহ বা কালিমার পর ইসলামে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিয়ামতের দিন আল্লাহর সামনে সর্বপ্রথম নামাজের

দাম্পত্যের মাধুর্য তুলে ধরা হয়েছে কোরআনের যে ৮ আয়াতে

বিয়ে শুধু একটি সামাজিক বন্ধন নয়, বরং মহান আল্লাহ তায়ালা কর্তৃক নির্ধারিত নারী ও পুরুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসির প্রতিনিধিদলের বৈঠক: সহযোগিতার অঙ্গীকার

অবকাঠামো নয়, শ্রেণিকক্ষে জোর দিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

স্কুলে পাঠদান বাড়াতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের নির্দেশ

ইইউ দেশগুলোর সঙ্গে বাণিজ্যে নন-ট্যারিফ বাধা রয়েছে: বাণিজ্যমন্ত্রী

দুপুরে জামিন, বিকেলেই কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প