ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

বাঁচামরার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৫, ১৭:৫২

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছিল টাইগাররা। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ আগে ফিল্ডিং করবে।

টসের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, আমরাও আগে ব্যাটিং করতাম। গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। এই উইকেটে ২৪০-২৫০ চেজ করা যায়, কারণ দ্বিতীয় ইনিংসে শিশির পড়ার সম্ভাবনা থাকে।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।

আমার বার্তা/এমই

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর দুই মাস বাকি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হতে যাওয়া এই

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন

উসাইন বোল্টের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন গাউট

সিডনির শীতলস্নিগ্ধ বাতাস চিড়ে ১৮ বছর বয়সী এক ছেলে ২০০ মিটার দৌড় শেষ করলেন ১৯.৬৭
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা