ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প!

আমার বার্তা অনলাইন
০৬ নভেম্বর ২০২৫, ১৩:২১

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল বহুল আলোচিত বিষয়ের একটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। বেশ কয়েকবার প্রকাশ্যে নিজেকে নোবেল পাওয়ার যোগ্য দাবি করলেও হতাশ হতে হয়েছে ট্রাম্পকে। তবে তিনি এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকে শান্তিতে পুরস্কার পেতে যাচ্ছেন।

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যেখানে প্রথমবার ‘পিস প্রাইজ’ দেওয়া হবে বলে ঘোষণা করেছে ফিফা। গতকাল (বুধবার) সংস্থাটির সকার গভর্নিং বডি জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী কাজের স্বীকৃতির মর্যাদা দেওয়া হবে। তবে সাম্প্রতিক সময়ে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প–ই সেই পুরস্কার পাবেন কি না সেটি খোলাসা করেননি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মায়ামির আমেরিকা বিজনেস ফোরামের এক সভায় ‘পিস প্রাইজ’ প্রসঙ্গে রহস্য রেখে দিয়ে ইনফান্তিনো বলছেন, ‘৫ ডিসেম্বর দেখা যাবে কী ঘটে!’ খানিক আগে ওই অনুষ্ঠানে ট্রাম্পের বিষয়ে আলোচনা হয়েছিল। ফলে ফিফার শান্তি পুরস্কারও তিনিই পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইনফান্তিনো জানিয়েছিলেন, ‘বিশ্বজুড়ে অমীমাংসিত বিষয় ও বিভেদ নিরসনে কঠোর পরিশ্রম করে বিরোধ নিষ্পত্তি ও মানুষের মাঝে শান্তি ফেরাতে কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি গুরুত্বপূর্ণ।’

শান্তি পুরস্কারের বিষয়ে ফিফা জানায়, এই বছরই ফিফা সভাপতি ইনফান্তিনো প্রথমবার এমন পুরস্কার দেবেন। যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ফুটবলভক্তদের পক্ষ থেকে বার্ষিক উপহার হিসেবে গণ্য হবে। নিজের রাজনৈতিক দল রিপাবলিকানের বদৌলতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে ট্রাম্প চেষ্টা চালিয়েছিলেন বলেও উল্লেখ করেছে সংবাদ সংস্থা এপি। তাকে হতাশ করে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি কখনও গোপন করেননি ফিফা সভাপতি। যা নিয়ে তিনি খোলাখুলিই বলেছেন, ‘আমি সত্যিই অনেক ভাগ্যবান। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক, যাকে আমি নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেও মনে করি। বিশ্বকাপের জন্য আমাদের কার্যক্রমে তিনি অনেক অনেক বেশি সাহায্য করছেন। তার শক্তি-সামর্থ্য এমন অবিশ্বাস্য, যার প্রশংসা আমি সবসময় করি। তিনি যা বলেন এবং চিন্তা করেন, সেসব বাস্তবায়ন করে দেখান। মানুষ যাই বলুক, সেসবে পরোয়া করেন না ট্রাম্প, যা তাকে সফল করে তুলেছে।’

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম চলছে। আর এর অংশ হিসেবে ১০০ মিলিয়ন ডলারের প্রজেক্টে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে নিয়োগ দিয়েছে ফিফা। ৫ ডিসেম্বর হতে যাওয়া বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বিশ্বজুড়ে ১ ‍মিলিয়ন মানুষ দেখবে বলে প্রত্যাশা ইনফান্তিনোর। আর সেখানেই ফিফা সভাপতি ‘পিস প্রাইজ’ তুলে দেবেন।

আমার বার্তা/জেএইচ

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

গত দুইদিনের সবচেয়ে আলোচিত খবর- তামিম ইকবাল বিসিবি থেকে পদত্যাগ করবেন। খবরটি এমনভাবে প্রকাশিত, উপস্থাপিত

মরিনহোর চোখে ‘তুরুপের তাস’ আনচেলত্তির ব্রাজিলই বিশ্বকাপের ফেভারিট

২০২৬ ফিফা বিশ্বকাপের দামামা বাজতে বাকি আর মাস দেড়েক সময়। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান