ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার

আমার বার্তা অনলাইন:
২৯ আগস্ট ২০২৬, ১১:০৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর বিশ্বজুড়ে নন্দিত হয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্ত’র দল ব্যাটিং ব্যর্থতায় ম্যাকাইতে বাজেভাবে হেরেছে। অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল (শুক্রবার) রাতে দেশে ফিরেছে টাইগাররা। এ সময় শেষ টেস্ট নিয়ে হতাশা প্রকাশ করেন বোলিং কোচ তালহা জুবায়ের।

দেশে ফেরা বাংলাদেশ দলকে বিমানবন্দরে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবির কয়েকজন পরিচালক। পরে গণমাধ্যমকে পেস বোলিং কোচ তালহা বলেন, ‘এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।’

তবে পেসারদের কল্যাণে বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার আশা রেখেছেন সাবেক এই ক্রিকেটার, ‘পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’

অস্ট্রেলিয়ায় টেস্ট জয় সামনের যেকোনো সিরিজে কাজে লাগবে বলে মনে করেন তালহা, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’

ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুমে, মাঠে ও মাঠের বাইরে কাজ করা নিয়ে বোলিং কোচ জানান, ‘আমি অনেকদিন ধরে কাজ করছি, কোচিং করাচ্ছি। ফলে অত নতুন ছিল না। শুধু কাদের নিয়ে প্ল্যান সাজাচ্ছি সেই ব্যাপারগুলো নতুন ছিল। অজি ব্যাটারদের দুর্বলতা বের করা, আমাদের অ্যানালিস্ট শাওন অনেক সাহায্য করেছে। তাদের দুর্বল জায়গাতে আমরা অনেক বল করেছি।’

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও অন্যদের ব্যাপক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তালহা জুবায়ের, ‘টেস্ট জেতার পর যেখানে গিয়েছি সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার।’

এ ছাড়া বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে উপস্থিত হওয়া বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরীও বলেছেন, ‘আমরা দেশবাসী আনন্দিত। বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করায়। অনেক দিন ধরে আমরা পিছিয়ে পড়েছিলাম। এখন যারা আমরা বোর্ডে দায়িত্ব নিয়েছি, যতদিন ধরে তাদের সাপোর্ট করা সম্ভব, আমরা করে যাব।’

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট