ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে অপহরণের এক ব্যর্থ পরিকল্পনা উন্মোচন করেছে দেশটির সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’। সংঘবদ্ধ এই অপরাধী চক্র এমবাপ্পেসহ মোট ২৬ জনকে লক্ষ্যবস্তু বানিয়েছিল। ফুটবলার ছাড়াও তাদের টার্গেটে ছিলেন র‍্যাপ গায়ক ও ধনী ব্যবসায়ী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই ঘটনায় ১৮ বছর বয়সী তরুণ ক্লেমেন্ত এল অভিযুক্ত হয়েছেন। ‘লেস্টার জেড’ ছদ্মনামে একটি অপরাধী চক্র পরিচালনা করেন একাধারে ফ্রান্স ও সুইজারল্যান্ডের এই নাগরিক। সশস্ত্র ডাকাতি ও নারী পাচারের অভিযোগে আগে থেকেই কারাগারে বন্দী ছিলেন ক্লেমেন্ত এল। তাঁর কারাবাসকালেই ফুটবলার, র‍্যাপার ও ধনী ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে অপহরণের পরিকল্পনার তথ্য বেরিয়ে এসেছে। গত বছর এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকায় একটি ঘড়ির দোকানে ডাকাতির সূত্র ধরে ক্লেমেন্ত এলকে চিহ্নিত করা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছেন, সেন্ট ডেনিসের ভিলপাঁত কারাগারের প্রকোষ্ঠে বসে স্ন্যাপচ্যাটের মাধ্যমে নির্দেশনা দিয়ে চক্রের কার্যক্রম পরিচালনা করছিলেন ক্লেমেন্ত এল। তাঁর দুটি মুঠোফোন তল্লাশি করে একটি তালিকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে ফুটবলার, র‍্যাপ সংগীতশিল্পী ও অঢেল সম্পদের মালিক ধনী ব্যবসায়ীদের ঠিকানা ও গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তাদের অপহরণের পরিকল্পনা করেছিল এই চক্র।

ক্লেমেন্ত এলের বিরুদ্ধে মামলার ঘনিষ্ঠ এক সূত্র ‘লা পারিসিয়ান’কে বলেছে, ‘কারারক্ষীরা দুটি মুঠোফোন জব্দ করেন। সেগুলোর খুদে বার্তা ও তথ্য বিশ্লেষণে চাঞ্চল্যকর সব বিষয় বেরিয়ে এসেছে। সে এক র‍্যাপ সংগীতশিল্পী ও ফুটবলার কিলিয়ান এমবাপ্পের ওপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল।’

বিচার বিভাগীয় একটি সূত্র নিশ্চিত করেছে, তালিকার শীর্ষ নামগুলোর অন্যতম রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তালিকায় একজন র‍্যাপ সংগীতশিল্পী ছাড়াও অলংকার ব্যবসায়ী, তুর্কি মাংস ব্যবসায়ী ও এক চীনা কোটিপতি ব্যবসায়ীসহ কয়েকজন ধনী ব্যক্তি রয়েছেন।

নয়ি-সুর-সেইন এলাকার একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সেখানে ঘড়ি নির্মাতার ওপর হামলায় অভিযুক্ত দুজন ব্যক্তির একজন হিসেবে ক্লেমেন্ত এলকে আগেই শনাক্ত করা হয় এবং সশস্ত্র ডাকাতির অভিযোগে তাঁকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁর কাছ থেকে মুঠোফোন জব্দের পরই এই অপরাধী চক্র ও তাদের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বড় পরিসরে নতুন তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জিজ্ঞাসাবাদে ক্লেমেন্ত এল নিজেকে এই অপরাধ চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে অস্বীকার করেছেন বলে জানা গেছে। একাকী কারাবাস থেকে তাঁর সাধারণ সেলে স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সেখানেই রাখার নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, ভোকেশনাল রান্নাবিষয়ক প্রশিক্ষণের প্রথম বর্ষে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন এই তরুণ। তবে আবারও পড়াশোনায় ফিরে ক্লেমেন্ত এল শেফ বা প্রধান বাবুর্চি হতে চান বলে জানিয়েছেন তদন্তকারীরা।

চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে ৩ ম্যাচে ৪ গোল করেছেন এমবাপ্পে। এর মধ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকও করেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। সর্বশেষ বিশ্বকাপে ফ্রান্সকে সেমিফাইনালে তোলেন সর্বোচ্চ ১০ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে।

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট