ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে যে কারণে ইন্টারে থেকে গেলেন লাউতারো

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে পেতে মরিয়া ছিল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের বারবার প্রত্যাখ্যান সত্ত্বেও তারা শেষ পর্যন্ত আশা ছাড়েনি। তবে আলভারেজকে না পেলে বিকল্প কয়েক জনের তালিকায় ছিল আরেক আর্জেন্টাইন তারকা লাউরো মার্টিনেজের নাম। তিনি অবশ্য বার্সার প্রস্তাবে রাজি হননি, ইন্টার মিলানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আলভারেজকে না পাওয়ার পরিস্থিতিতে বার্সেলোনার আক্রমণভাগ শক্তিশালী করতে সম্ভাব্য বিকল্প হিসেবে লাউতারো মার্টিনেজের নাম সামনে আসে। তবে ইন্টার মিলান দাবি করেছিল, কাতালানরা তাদের কাছে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি। একইসঙ্গে তারা নিজেদের স্ট্রাইকারকে নিয়ে আলোচনার দরজাও বন্ধ করে দেয়।

শেষ পর্যন্ত ইতালিতে অনুষ্ঠিত গ্রান গালা দেল কালচিও অনুষ্ঠানে নিজের নীরবতা ভাঙলেন লাউতারো। প্রথমবারের মতো তিনি স্বীকার করেন, বার্সেলোনার আগ্রহ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো সত্য ছিল। কাতালান সংবাদপত্র ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এ ধরনের প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়, কারণ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি। প্রতিবেদনগুলো সত্য ছিল।’

বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার মিলানেই থাকার ইচ্ছার কথা স্পষ্ট করেছেন ক্লাবটির অধিনায়ক। তিনি জানান, আগে থেকে ইন্টারই ছিল তার প্রথম পছন্দ এবং এখনও তা অক্ষুণ্ন আছে। লাউতারো বলেন, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও আমাদের সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতক্ষণ তারা আমাকে চায়, আমি এই ক্লাবেই থাকব।’

২৯ বছর বয়সী এই আলবিসেলেস্তে তারকার সঙ্গে ইন্টার মিলানের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। অন্যদিকে, বার্সেলোনা শেষ পর্যন্ত আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে। যিনি এই মৌসুমে তাদের আক্রমণভাগের নেতৃত্ব দেবেন।

লাউতারো ফুটবলের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন। ভবিষ্যতে দল পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও ইন্টারের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্পষ্ট করেছেন তিনি, ‘আমরা সবাই জানি, ফুটবল বিশ্বে যখন আপনি আর প্রয়োজনীয় থাকেন না, তখন আপনাকে চলে যেতে বলা হয়। ইন্টারের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয় এবং আমি এখানে সুখী। আমি থাকতে চাই, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই এবং ইন্টারের হয়ে বড় শিরোপার জন্য লড়তে চাই।’

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট