ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের দুটি অসাধারণ যাত্রার অবসান ঘটল গতকাল।

স্বাগতিক কিপার লরিস কারিয়ুস দারুণ কয়েকটি সেভে হতাশ করেছেন বায়ার্নকে। শনিবারের গোলশূন্য ড্রয়ের পর বুন্দেসলিগা টেবিলের শীর্ষস্থান থেকে ছিটকে গেল তারা।

২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার এক নম্বর জায়গা থেকে নামতে হলো ভিনসেন্ট কোম্পানির দলকে। টানা ৬৭ ম্যাচ শীর্ষে ছিল তারা। বায়ার্নের আগে টেবিলে সবার উপরে থাকা সবশেষ দল ছিল হেইডেনহেইম, ২০২৪-২৫ মৌসুমের দুই ম্যাচ পর।

৩৫ বারের চ্যাম্পিয়নরা দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। ২ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখে ফ্রেইবুর্গ শীর্ষে উঠে গেছে। আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলে এক নম্বরে উঠে যাবে অগসবুর্গ।

বায়ার্ন তাদের পরের ম্যাচ খেলবে এসভি এলভার্সবার্গের সঙ্গে, যারা প্রথম নবাগত দল হিসেবে প্রথম দুটি ম্যাচেই সাত গোল করে ইতিহাস গড়েছে।

এছাড়া দেড় বছরেরও বেশি সময় পর বায়ার্ন প্রথমবার বুন্দেসলিগা ম্যাচে গোল করতে ব্যর্থ হলো। বেয়ার লেভারকুসেনের সঙ্গে ওই সময় গোলশূন্য ড্র করার পর থেকে টানা ৪৭ ম্যাচ গোল করেছে তারা। শালকের জমাট রক্ষণভাগ ও অবিশ্বাস্য কারিউসের কাছে আটকে পড়ার আগে এই সময়ে ১৬১ গোল করেছিল বায়ার্ন।

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট