ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

আমার বার্তা অনলাইন:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই ০-২ ব্যবধানে সিরিজ হেরে গেছে পাকিস্তান। হেডিংলিতে প্রথম টেস্টেও ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরেছিল তারা।

এমন শোচনীয় পারফরম্যান্সের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কঠোর পদক্ষেপ হিসেবে দল থেকে ৭ জন খেলোয়াড়কে বাদ দিয়ে ৫ জন আনক্যাপড (অভিষেক না হওয়া) খেলোয়াড়সহ ৭ নতুন মুখকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে। পিসিবির এই নাটকীয় পদক্ষেপে অবাক হননি পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। ‘আউটসাইড এজ’ শোতে তিনি জানান, পিসিবির এক কর্মকর্তা তাকে আগেই বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বর্তমানে ‘ভেন্টিলেটরে’ রয়েছে।

শোয়েব আখতার বলেন, ‘পিসিবি নিজেই এই দলটির পারফরম্যান্সে অত্যন্ত হতাশ এবং তাদের কাছ থেকে আর কোনো প্রত্যাশা নেই। বোর্ডের পরিকল্পনা হলো বর্তমান দলটিকে বাদ দিয়ে নতুন ও তরুণ রক্তে দল সাজানো, এমন খেলোয়াড় আনয়ন করা যারা কেবল দেশের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিক পথেই এগোচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই রূপান্তরের প্রক্রিয়ায় আমি কেবল চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ক্যারিয়ার যেন রক্ষা পায়। এই ছেলেদের এখনও অনেক ক্রিকেট বাকি আছে।’

পিসিবির এক কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে আখতার জানান, ইংল্যান্ড সফরে যাওয়া এই দলটির কাছে বোর্ড কী প্রত্যাশা করছে, এমন প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা বলেছিলেন, ‘কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভাবছি, যাদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

আখতারের মতে, ওই কর্মকর্তা তাকে আরও জানান যে পাকিস্তান ক্রিকেট এখন ‘ভেন্টিলেটরে’ আছে এবং এটি পুনরুদ্ধার করতে দুই বছর সময় লাগবে। এছাড়া দ্বিতীয় টেস্ট চলাকালীন তিনি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে অবকাঠামো উন্নয়নের কাজ দেখেছেন উল্লেখ করে জানান, ২৬ বছর পর সেখানে প্রকৃত কাজ শুরু হয়েছে।

পাকিস্তান দল চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কিছুটা ব্যঙ্গাত্মকভাবে আখতার পাল্টা প্রশ্ন করেন, ‘এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটাই আশা করেননি?’ পাকিস্তান দল লড়াই করতে পারেনি কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের মধ্যে সেই লড়াইয়ের মানসিকতাই ছিল না।’

লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পিসিবি যে সাতজন খেলোয়াড়কে দল থেকে দেশে ফিরিয়ে এনেছে তারা হলেন, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ ওয়াইস জাফর। এর মধ্যে শেষ দুজন কোনো ম্যাচ না খেলেও শাস্তির মুখে পড়েছেন।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পূর্বে জাতীয় দলে খেলা সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাইদ বাইগ, মোহাম্মদ ইমরান ও রাজউল্লাহ।

অন্যদিকে বরখাস্ত হওয়া কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের হোয়াইট বল কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলে নফকে।

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

মক্কা চুক্তি : ইয়েমেনের হুথিদের সতর্কবার্তা দিলো পাকিস্তান

সেপা এবং আরসিইপি-‌তে যোগদানের বিষয়ে ইন্দোনেশিয়ার সমর্থন চায় বাংলা‌দেশ

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

প্রতিরক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত

পলিথিন-প্লাস্টিক ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্বালানি সংকট বৈশ্বিক, পরিস্থিতি সামাল দিতে বিকল্প পদক্ষেপ: রিজভী

বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট

এবারও দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ডেঙ্গুর পিক সময় আসছে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট