ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

আমার বার্তা অনলাইন:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫

আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও সোহেল রানাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু স্বস্তির সঙ্গে চাপও আছে বাংলাদেশের কোচের। প্রথম ম্যাচের আগে পুরো দল নিয়ে অনুশীলনের সুযোগ মাত্র দুই দিন। এ অল্প সময়েই নতুন-পুরোনোদের বোঝাপড়া তৈরি করে দলকে ম্যাচের জন্য প্রস্তুত করতে হবে।

জাকার্তার জিবিকে অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে গতকাল পরিপূর্ণ দল নিয়ে অনুশীলন করেছে বাংলাদেশ। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হওয়া অনুশীলন চলে প্রায় দেড় ঘণ্টা। ওয়ার্মআপ ও স্ট্রেচিংয়ের পর ফিটনেস ও রিকভারি, শেষ ভাগে কৌশল নিয়ে কাজ করেছেন ডুলি।

কয়েক মাস পর জাতীয় দলের সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরে শমিত সোমের চোখে দলকে অবশ্য বেশ ‘শার্প’ মনে হয়েছে। অনুশীলন শেষে এই মিডফিল্ডার বলেছেন, ‘সবার সঙ্গে আবার খেলতে খুব ভালো লাগছে, কয়েক মাস পর। দলকে খুব শার্প (ছন্দে থাকা) মনে হচ্ছে, ট্রেনিংও খুব ভালো হয়েছে। মাঠটাও খুব সুন্দর ছিল। আশা করি আমরা ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।’

তবে প্রস্তুতির জন্য সময় যে খুব বেশি নেই, সেটি জানেন শমিতও। সামনে আরও দুই দিন অনুশীলন করে শুক্রবার ম্যাচে নামবে বাংলাদেশ। সেই অল্প সময়ের মধ্যে নতুন সতীর্থদের সঙ্গে বোঝাপড়া গড়ে তোলাই এখন মূল কাজ।

ডুলির কথায়ও উঠে এসেছে একই বাস্তবতা। পূর্ণাঙ্গ দল পাওয়ার আনন্দের মধ্যেও সময়ের স্বল্পতা আক্ষেপ হিসেবে দেখছেন তিনি। বাংলাদেশ কোচ বলেছেন, ‘দুঃখের বিষয় হলো, পুরো স্কোয়াডকে সঙ্গে নিয়ে প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য আমরা মাত্র দুই-তিন দিন সময় পাচ্ছি। খেলোয়াড়দের একে অন্যের সঙ্গে বোঝাপড়া তৈরি করে নিতে হবে।’

বিশেষ করে নতুনদের সঙ্গে সমন্বয় তৈরি করতে হবে দ্রুত। ডুলি জানিয়েছেন, দলের কয়েকজন নতুন খেলোয়াড় আগে শমিত, হামজা কিংবা ফাহাদের সঙ্গে খেলেনি। অল্প সময়ের মধ্যে মাঠের বোঝাপড়া তৈরি করাটাই বড় চ্যালেঞ্জ।

নতুনদের নিয়ে অবশ্য আশাবাদী শমিত। হামজা, ফারহানদের সঙ্গে প্রথমবার অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেছেন, ‘নতুন কয়েকজন খেলোয়াড় এসেছে। তাদের সঙ্গে দেখা করতে, প্রথমবারের মতো অনুশীলন করতে খুব ভালো লাগছে। আমি খুবই মুগ্ধ। সবাই আমাদের গ্রুপে কিছু না কিছু যোগ করতে পারে। সেখান থেকেই আমাদের স্কোয়াড আরও উন্নত হবে, প্রতিযোগিতা বাড়বে।’

দলের ভেতরের প্রতিযোগিতা বাড়াটা ইতিবাচক হিসেবে দেখছেন শমিত। তবে সবার লক্ষ্য যে এক, সেটিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘আমাদের সবার একই লক্ষ্য—বাংলাদেশের জন্য ভালো করা, ম্যাচ জেতা এবং ভালো খেলা।’

জাকার্তায় প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন নিয়ে সন্তুষ্ট ডুলিও। মাঠ ও সুযোগ-সুবিধার প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমাদের খুব ভালো একটা সেশন হয়েছে। এখানকার মাঠ ও সুযোগ-সুবিধা চমৎকার। এই ধরনের টার্ফে খেলতে বেশ ভালো লাগে। সবার মধ্যে দারুণ শক্তি ও উৎসাহ রয়েছে।’

তবে শেখ মোরসালিন এখনো মূল দলের সঙ্গে যোগ দিতে পারেননি। কাফের চোটে তিনি আলাদাভাবে রিকভারি সেশন করেছেন। ডুলি জানিয়েছেন, রাতে স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর আগামীকাল তাঁর অনুশীলনে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরশু টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ মালয়েশিয়া।

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

আসন্ন আফগানিস্তান যুব সিরিজ সামনে রেখে সিলেটের মাটিতে গতকাল থেকে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প শুরু

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

মাদ্রিদ ডার্বিতে হইচই ফেলার মতো কিছু হবে না তা কি হয়? গতকাল রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ভুটান-মালদ্বীপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি, মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির