ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১১:১৫

বৃষ্টিতে ভেসে গিয়েছিল চীনের বিপক্ষে নির্ধারিত প্রথম ম্যাচ। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যায়। সেখানে পাকিস্তানের বিপক্ষে এবং আজ (শনিবার) ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে কুৎসিত এক হার দেখেছে লিটন দাসের দল। লঙ্কান ‘বি’ দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হেরেছে পূর্ণশক্তির বাংলাদেশ।

খেলা শেষ হওয়ার পরপরই বাংলাদেশি সাংবাদিকরা মিক্সড জোনের দিকে হেঁটে যান। কিছুক্ষণ অপেক্ষার পর অভিষিক্ত ক্রিকেটার আলিস আল ইসলাম ও টুর্নামেন্টে লিটনদের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন এলেন। এশিয়ান গেমসে পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয়ই দুর্বল দল পাঠিয়েছে। দুই দলের বিপক্ষে হেরে এশিয়ান গেমস থেকে প্রথমবারের মতো শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই কোচ সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়েছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ সালাহউদ্দিন ফাইনালে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছিলেন। ফাইনাল তো হয়নি, উল্টো একেবারে খর্বশক্তির শ্রীলঙ্কার কাছেও ৬৩ রানের বড় ব্যবধানে হেরেছে। এ নিয়ে প্রশ্ন করতেই কোচ সালাহউদ্দিনের অসহায় আত্মসমর্পণ, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত। কোচ হিসেবেও মনে করি আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

খেলায় হারজিত থাকবেই, কিন্তু তাই বলে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো এমন দ্বিতীয় সারির স্কোয়াড নিয়ে যাওয়া দলের বিপক্ষে এভাবে হেরে শুধু দুঃখ ও ক্ষমা চেয়েই কি দায় শেষ! এর আসল কারণ নিয়ে প্রশ্ন হলে কোচের উত্তর, ‘এই উইকেটে বোলাররা কয়েক ওভার খুব বাজে বল করেছে। যারা টি-টোয়েন্টি স্পেশালিস্ট তারাই বেশি রান দিয়েছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-তে বেশি উইকেট হারিয়েছি।’

মুস্তাফিজুর রহমান টি টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা বোলার। জাপানের এশিয়ান গেমসে তিনি স্বাভাবিক ছন্দে ছিলেন না। গত ম্যাচে ধোলাই খাওয়ার পর তাকে পুনরায় আরেক ওভার দেওয়ায় সমালোচনা হয়েছে। আজও তার প্রথম ওভারে ২৫ রান দেওয়ার পর থেকেই ম্যাচ শ্রীলঙ্কার হাতে। মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘আসলে মুস্তাফিজ অনেকদিন ধরে ইনজুরিতে ছিল এবং সে আমাদের গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন। খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেড ওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে।’

মুস্তাফিজের পাশাপাশি অধিনায়ক লিটনও কাঠগড়ায়। তিনি দুই ম্যাচে মাত্র দুই রান করেছেন। প্রথম ম্যাচে বোলারদের ব্যবহার নিয়েও রয়েছে বড় প্রশ্ন। অধিনায়কের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে কোচ সালাউদ্দিন বলেন, ‘আমি সব সময় বলব তারা দেশের জন্য লড়ে। তারা ফেইল করছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। টু বি অনেস্ট আমরা টোটাল টিম হিসেবে ভালো পারফর্ম করিনি।’

দুঃখ ও ক্ষমা প্রসঙ্গ আসায় কোচকে শুনতে হয়েছে অ্যাথলেটিক্স, সাঁতার-সহ আরও অনেক ডিসিপ্লিনের খেলোয়াড়রা হাজার সীমাবদ্ধতার মধ্যে খেলার কথা। সেখানে ক্রিকেটাররা সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাওয়ার পরও পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দুর্বল দলের বিপক্ষে পদক হারানোয় অনুতপ্ত বা বাড়তি অনুশোচনা রয়েছে কি না? এমন প্রশ্নে কোচের উত্তর, ‘আমরা সবাই হতাশ। আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম কিন্তু ফেইল করেছি, ভালো খেলতে পারিনি।’

দুই ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটাররা ইতিবাচক মনোভাবে ছিলেন না। বিশেষ করে আজ ব্যাটসম্যানরা সেটই হতে পারেননি। বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন উঠলেও কোচ সালাহউদ্দিন ক্রিকেটারদের পক্ষ নিয়েই বলেন, ‘প্লেয়াররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় আমরা গেমপ্ল্যান ঠিকমতো বাস্তবায়ন করতে পারিনি। ব্যাটিংয়ে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় ম্যাচটি বের করা সম্ভব হয়নি।’

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল শক্তির শ্রীলঙ্কার

৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান

সকালে এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। দ্বিতীয় সেমিতে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।

৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই রোনালদোর সঙ্গে বিরোধ নেই বলে অস্বীকৃতি দিন না কেন, তার

বাংলাদেশে আসছেন না হেম্প, অস্ট্রেলিয়ায় গিয়ে দলে যোগ দেবেন

বড় টুর্নামেন্ট আর বাংলাদেশ নারী দলের ব্যর্থতার চিত্র যেন চিরায়ত হয়ে দাঁড়িয়েছে। অবশ্য দ্বিপাক্ষিক সিরিজেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি

বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

ইয়েমেনে সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

আইনের শাসন প্রতিটি নাগরিকের জন্য সমানভাবে প্রযোজ্য: প্রধানমন্ত্রী

হুথিদের ওপর বিশাল হামলার পরিকল্পনা করছে সৌদি আরব, পাশে ৩ দেশ

শনিবারের খবরের আয়নায় ন্যায্যতার প্রশ্ন

ঢাকার বাতাস আজ 'অস্বাস্থ্যকর', বায়ুদূষণে শীর্ষে লাহোর

১০২ রানেই অলআউট বাংলাদেশ, ব্রোঞ্জ-ও জুটল না কপালে

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল আই ২৮ বছরে উদযাপনে বর্ণিল আয়োজন

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

আওয়ামী ট্যাগ দিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানালেন কলেজ শিক্ষক

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী