ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আমার বার্তা অনলাইন:
০২ অক্টোবর ২০২৬, ২৩:০৭

ঝংকার ললিতকলা একাডেমির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নৃত্য ও সঙ্গীত মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব এহসানুল হক সেতু। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝংকার ললিতকলা একাডেমির অধ্যক্ষ ফাতেমা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝংকার ললিতকলা একাডেমির প্রধান উপদেষ্টা শাহীনূর হক ছবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় সংগীতশিল্পী জনাব মো. ওমর ফারুক এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা লতা আক্তার।

অনুষ্ঠানে ঝংকার ললিতকলা একাডেমির শিল্পী ও শিক্ষার্থীরা নৃত্য, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সংগীত পরিচালনায় ছিলেন আবুল বাশার আজাদ (শাহিন) এবং বাংলাদেশ বেতারের মোস্তাফিজুর রহমান মিন্টু। সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংস্কৃতিপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বক্তারা ঝংকার ললিতকলা একাডেমির দীর্ঘ সাংস্কৃতিক পথচলার প্রশংসা করেন এবং দেশের সংস্কৃতি ও সংগীতচর্চায় প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন।

এ সময় নব কণ্ঠের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল ইসলামসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে ঝংকার ললিতকলা একাডেমির দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য ও নতুন প্রজন্মের মধ্যে শিল্প-সংস্কৃতির চর্চাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত

করা হয়।

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

১২৩-তম সাহিত্য সভা আয়োজন করতে যাচ্ছে দেশের প্রতিশ্রুতিশীল শিল্প-সাহিত্য ও সাংস্কতিক সংগঠন শীলন বাংলাদেশ। শুক্রবার

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য, পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ঢাকায় ‘দ্য গ্রেট

জেবিসিসিসিআই-এর ২১তম এজিএম অনুষ্ঠিত

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই)-এর ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।  গত রোববার

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনিবন্ধিত নিউজ পোর্টালে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে হাজী জাহাঙ্গীর আলম

সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনিবন্ধিত ও ভুয়া নিউজ পোর্টালে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ

বাংলাদেশের সঙ্গে ‘জনমুখী’ সম্পর্ক জোরদারে ভারতের আগ্রহ

শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার

ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আজ রাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারে আশাবাদী জার্মান রাষ্ট্রদূত

নদওয়াতুল উলামার অধ্যক্ষ সাঈদুর রহমান আজমির ইন্তেকাল 

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কামরাঙ্গীরচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় ‘দ্য গ্রেট টুনা গালা’-য় মালদ্বীপের টেকসই মৎস্যচাষ, রন্ধনশৈলী ও পর্যটন শিল্পের প্রদর্শনী

সিএমপির সোয়াট সদস্যদের প্রশিক্ষণ শেষ

দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা

সেন্টমার্টিনে খতনার পর ৫০ শিশু অসুস্থ, চিকিৎসায় টেকনাফের মেডিকেল টিম

যেভাবে পালিয়ে গেলেন পিচ্চি রাজা, দেখা গেল সিসিটিভি ফুটেজে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

হামাস কি পুনরায় গাজা শাসন করতে পারবে?

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘিরে আলোচনায় আফাজ উদ্দিন

উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের বড় দায়িত্ব