ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

২৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১০:২১

আজ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ● ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৯ মুহররম ১৪৪৮। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫২৯ - বঙ্গ বিজয়ের পর মোগল সম্রাট বাবর আগ্রা প্রত্যাবর্তন করেন।

১৮৯১ - ভারতীয় সংবাদপত্রের ওপর ব্রিটিশরাজ সেন্সর আরোপ করেন।

১৯৩২ - ভারত ও ইংল্যান্ডের মধ্যে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়।

১৯৩৫ - সোভিয়েত ইউনিয়ন ও কলম্বিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

১৯৫০ - উত্তর কোরিয়ার সেনাবাহিনী দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়ায় যুদ্ধ শুরু হয়।

১৯৭৫ - সারা ভারতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তৃতীয় বারের জরুরি অবস্থা জারি করা হয়। (২৫ জুন,১৯৭৫ হতে ২১ মার্চ ১৯৭৭)

১৯৭৫ - পর্তুগালের কাছ থেকে মোজাম্বিকের স্বাধীনতা লাভ।

১৯৭৮ - নেদারল্যান্ডকে হারিয়ে (৩-১) আর্জেন্টিনা বিশ্বকাপ ফুটবলে জয়ী হয়।

১৯৮৩ - কপিল দেবের অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ জয় করে।

১৯৯১ -ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়া যুগোস্লাভিয়া থেকে বের হয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯৩ - তুরস্কে প্রথম নারী প্রধানমন্ত্রী তানুস সিলার জোটের সরকার গঠন।

১৯৯৫ - পুত্র শেখ হামাদ কর্তৃক কাতারের আমির শেখ খলিফা উৎখাত।

২০১৪ - পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙ্গে আলিপুরদুয়ার জেলা তৈরি করা হয়।

২০২২ - বাংলাদেশের সর্ববৃহৎ সেতু (পদ্মা সেতু) চলাচলের জন্য খুলে দেয়া হয়।

জন্ম

১৭৯৬ - রাশিয়ার জার প্রথম নিকোলাস।

১৭৯৯ - স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী ডেভিড ডগলাস।

১৮৫২ - অ্যান্টনি গাউদি, রেউস হতে আগত একজন স্প্যানিশ কাতালান স্থপতি ছিলেন।

১৮৬৪ - ভালটার নের্ন্‌স্ট, জার্মান রসায়নবিদ।

১৮৯৪ - হের্মান ওবের্ট, রোমানিয়ান বংশোদ্ভূত জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯০০ - জর্জিয়া হেল, একজন মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী।

১৯০০ - লর্ড লুই মাউন্টব্যাটেন, ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মামা।

১৯০৩ - জর্জ অর্‌ওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক।

১৯০৭ - ইয়োহানেস হান্স ডানিয়েল ইয়েনসেন, জার্মান পদার্থবিজ্ঞানী।

১৯০৮ - সুচেতা কৃপালনী ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯১১ - উইলিয়াম এইচ. স্টেইন, মার্কিন প্রাণরসায়নবিদ।

১৯১৩ - আফ্রিকান-ফরাসি কবি এমে সেজেয়ার।

১৯১৮ - পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক।

১৯২৪ - ভারতীয় সঙ্গীত পরিচালক মদন মোহন কোহলি।

১৯২৪ - সিডনি লুমেট, একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক।

১৯২৮ - আলেক্সেই আলেক্সেভিচ আব্রিকোসোভ, একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৩১ - বিশ্বনাথ প্রতাপ সিং, ভারতীয় রাজনীতিবিদ এবং অষ্টম প্রধানমন্ত্রী।

১৯৩৪ - দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিকশিল্পী।

১৯৩৬ - ইউসুফ হাবিবি, ইন্দোনেশিয়ার প্রকৌশলী ও রাজনীতিবিদ।

১৯৪২ - প্রতুল মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী এবং গীতিকার।

১৯৫৩ - ইয়ান ডেভিস, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৫৫ - ভিক মার্কস, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা।

১৯৬১ - রিকি জারভেজ, ইংরেজ স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক ও সংগীতজ্ঞ।

১৯৬৩ - ইয়ান মার্টেল, বুকার পুরস্কার বিজয়ী একজন কানাডীয় সাহিত্যিক।

১৯৬৩ - জর্জ মাইকেল, ইংরেজ পপ গায়ক, সুরকার, গীতিকার, রেকর্ড প্রযোজক এবং সমাজ সেবক ছিলেন।

১৯৬৪ - ফিল এমরি, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭৪ - বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

১৯৭৫ - ভ্লাদিমির ক্রামনিক, বিখ্যাত রুশ দাবাড়ু ও গ্র্যান্ডমাস্টার।

২০০৬ - ম্যাককেনা গ্রেস, মার্কিন কিশোরী অভিনেত্রী।

মৃত্যু

১৮৪২ - সিসমন্দি, সুইস অর্থনীতিবিদ ও লেখক।

১৯১৬ - টমাস এয়াকিনস, মার্কিন বাস্তবতাবাদী চিত্রশিল্পী, চিত্রগ্রাহক, ভাস্কর ও চারুকলা শিক্ষক।

১৯২২ - সত্যেন্দ্রনাথ দত্ত, বাঙালি কবি ও ছড়াকার।

১৯৩৩ - জগদানন্দ রায়, ঊনবিংশ শতাব্দীর বাঙালি কল্পকাহিনি লেখক।

১৯৩৮ - নিকোলাই ত্রুবেৎস্‌কোয়, রুশ ভাষাবিজ্ঞানী।

১৯৪৪ - নওয়াব বাহাদুর ইয়ার জঙ্গ।

১৯৬০ - সুধীন্দ্রনাথ দত্ত, বাংলা ভাষার অন্যতম প্রধান আধুনিক কবি।

১৯৭৭ - ওলেভ ব্যাডেন পাওয়েল, ব্রিটিশ স্কাউটিং এবং গার্ল গাইডসের প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েলের সহধর্মিনী।

১৯৮৪ - মিশেল ফুকো, ফরাসি দার্শনিক।

১৯৯৫ - আর্নেস্ট ওয়াল্টন, আইরিশ পদার্থবিজ্ঞানী।

২০০৬ - বাসন্তী দুলাল নাগচৌধুরী,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।

২০০৯ - মাইকেল জ্যাকসন, মার্কিন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত ব্যবসায়ী।

২০২০ - নিমাই ভট্টাচার্য, ভারতীয় বাঙালি লেখক ও সাংবাদিক।

২০২৩ - লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন বি গুড এনাফ।

আমার বার্তা /জেএইচ

২৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ২৪ জুন ২০২৬ ● ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৮ মুহররম ১৪৪৮। আজকের

২৩ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ● ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৭ মুহররম ১৪৪৮। আজকের

২২ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২২ জুন ২০২৬ ● ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৬ মুহররম ১৪৪৮। আজকের

২১ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ রবিবার, ২১ জুন ২০২৬ ● ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ● ৫ মুহররম ১৪৪৮। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫% কোটা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সমর্থকদের ‘কুল’ থাকতে বলে কীসের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

ভুয়া পরিচয়ে ৩০ হাজার কোটি টাকার মনোরেল চুক্তি, বাতিলে বাধ্য হলো চসিক

দেশজুড়ে জরুরি অবস্থা জারি করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ২২১৬ টাকা

পাইলস কেন হয় ও তার চিকিৎসা 

ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

বাংলাদেশে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

এক্সোসোম থেরাপি (Exosome Therapy) চুল ও ত্বকের চিকিৎসায় একটি  নতুন দিগন্তের সূচনা

পুশইনে ব্যর্থ হয়ে ২১ ঘণ্টা পর সেই ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত, আজও বজ্রবৃষ্টির সম্ভাবনা

চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

২৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ছাড়াতে পারে ১০ হাজার

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী