ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কেবি কলেজে হুমকি-অত্যাচারের প্রতিবাদে শিক্ষকদের আমরণ অনশন

বাকৃবি সংবাদদাতা:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান আমরণ অনশনে নেমেছেন। তার এই উদ্যোগে একাত্মতা জানিয়ে কলেজের সব শিক্ষকও আন্দোলনে অংশ নিয়েছেন।

অনশনের কারণ সম্পর্কে জানা যায়, কেবি কলেজকে বোমা মেরে ধ্বংস করার হুমকি, শিক্ষকদের হাত-পা ভেঙে ঝুলিয়ে রাখার ভয় দেখানো এবং প্রতিষ্ঠানটিকে কেন্দ্র করে ভেতর-বাহির থেকে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এ কর্মসূচি নিয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে কলেজ প্রাঙ্গণে অনশন শুরু হয় এবং তা এখনো চলছে।

ইংরেজি বিভাগের শিক্ষক বি. এম. আব্দুল্লাহ রনি জানান, দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এক বৈঠকে অধ্যক্ষ ঘোষণা দেন, কলেজ ও শিক্ষকদের বিরুদ্ধে চলমান হুমকি এবং বহিরাগতদের অনুপ্রবেশের প্রতিবাদে তিনি আমরণ অনশনে বসবেন। তখন অন্যান্য শিক্ষকরা একসাথে থাকার সিদ্ধান্ত নেন।

তিনি আরো বলেন, "আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আমরা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেব।"

আমার বার্তা/জয় মন্ডল/এমই

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন “দা নেশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফুট লম্বা বিষধর সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় আট ফুট লম্বা একটি বিষধর কিং কোবরা সাপ উদ্ধার

জবি আবৃত্তি সংসদের দায়িত্বে রাহাত-মারুফা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আবৃত্তি সংসদের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নবনির্বাচিত কর্মকর্তা সমিতির কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছে সদ্য বিদায়ী কমিটি। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান