ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

আমার বার্তা অনলাইন:
২৯ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত “নিরাপদ কর্মপরিবেশ: সবাই মিলে সবার জন্য” শীর্ষক সেমিনারে এই আহ্বান জানানো হয়।

সেমিনারে বিলস-এর ‘বাংলাদেশের শ্রম ও কর্মক্ষেত্র পরিস্থিতি’ শীর্ষক জরিপ-২০২৫ এবং জানুয়ারি–মার্চ ২০২৬-এর তথ্য তুলে ধরা হয়। জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায়, ২০২৬ সালের প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় অন্তত ১৮৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৫ সালে মোট ৭৩৫ জন শ্রমিক নিহত হওয়ার তথ্য উঠে এসেছে।

বিলস পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী, জানুয়ারি-মার্চ ২০২৬ সময়কালে কর্মক্ষেত্র দুর্ঘটনায় যে ১৮৬ জন শ্রমিকের মৃত্যু হয়, তার মধ্যে ১৮৫ জন পুরুষ এবং ১ জন নারী শ্রমিক। সর্বোচ্চ ১০৭ জন শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। এ ছাড়াও কৃষি খাতে ১৯ জন, নির্মাণ খাতে ১৪ জন, প্রবাসী শ্রমিক ১১ জন, দিনমজুর ১১ জন, মৎস্য খাতে ৯ জন, বিদ্যুৎ খাতে ৬ জন এবং অন্যান্য খাতে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া ২০২৬ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৩৩৫ জন শ্রমিক আহত হন, যার মধ্যে ৩১৯ জন পুরুষ এবং ১৬ জন নারী শ্রমিক। সর্বোচ্চ পোশাক খাতে ২৫০ জন শ্রমিক আহত হন। এ ছাড়া ১২ জন ওয়ার্কশপ শ্রমিক, ১০ জন পরিবহন শ্রমিক, ৯ জন মৎস্য শ্রমিক, ৯ জন পাদুকাশিল্প শ্রমিক, ৮ জন স্টিল মিল শ্রমিক, ৭ জন নির্মাণ শ্রমিক ও ৭ জন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক আহত হন। এ ছাড়া অন্যান্য খাতে ২৩ জন শ্রমিক আহত হন।

২০২৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় যে ৭৩৫ জন শ্রমিকের মৃত্যু হয়, তার মধ্যে ৭৩১ জন পুরুষ এবং ৪ জন নারী শ্রমিক। খাত অনুযায়ী সবচেয়ে বেশি ৪৩৯ জন শ্রমিকের মৃত্যু হয় পরিবহন খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ জন শ্রমিকের মৃত্যু হয় কৃষি খাতে। তৃতীয় সর্বোচ্চ ৬৭ জন শ্রমিকের মৃত্যু হয় নির্মাণ খাতে। এ ছাড়া মৎস্য শ্রমিক ৩৫ জন, দিনমজুর ৩২ জন, বিদ্যুৎ খাতে ১৫ জন, প্রবাসী শ্রমিক ১২ জন, নৌ-পরিবহন খাতে ১১ জন, তৈরি পোশাক খাতে ৬ জন, টেক্সটাইল খাতে ৪ জন এবং জাহাজ ভাঙা শিল্পে ৪ জনসহ অন্যান্য খাতে ৩৮ জন শ্রমিক নিহত হন।

সেমিনারে বক্তারা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর কর্মক্ষেত্রের নিরাপত্তা ইস্যুতে কিছুটা অগ্রগতি হলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তৈরি পোশাক খাতে ভবন ও অগ্নি নিরাপত্তায় উন্নয়ন, শ্রম আইন সংশোধন এবং আন্তর্জাতিক নজরদারি বৃদ্ধি পেলেও অনানুষ্ঠানিক খাতের অধিকাংশ শ্রমিক এখনো নিরাপত্তা সুরক্ষার বাইরে। এ ছাড়া কার্যকর সেফটি কমিটির অভাব, সীমিত পরিদর্শন ব্যবস্থা, নারী শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশের ঘাটতি এবং মনোসামাজিক ঝুঁকির বিষয়টি এখনো উপেক্ষিত।

বিজ্ঞাপন

তারা বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। এ ক্ষেত্রে প্রমাণভিত্তিক গবেষণা, বাস্তব অভিজ্ঞতা এবং অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নীতি সংস্কার ও বাস্তবায়নে গতি আনা সম্ভব। অংশগ্রহণকারীরা শ্রম আইন বাস্তবায়ন জোরদার, পরিদর্শন ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় বাস্তবধর্মী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলসের চেয়ারম্যান মজিবুর রহমান ভুঞাঁ, নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, ওয়ার্কিং কন্ডিশনের প্রোগ্রাম ম্যানেজার নিরান রামজুথান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম-মহাপরিদর্শক মোঃ মাহফুজুর রহমান ভূইয়া ও মো. মতিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আলী আহাম্মেদ খান, ঢাকা দক্ষিণের জোন কমান্ডার ফয়সালুর রহমান এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

আমার বার্তা/এমই

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

দ্বিপাক্ষিক কূটনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে মাল্টার অনারারি কনসাল শোয়েব চৌধুরীকে বিশেষ সম্মাননা দিয়েছে

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের কৃষিমন্ত্রী ও দেশটির সরকারের বিশেষ দূত সুজুকি

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৯ এপ্রিল)

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

ছাত্র আন্দোলন চলাকালে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের কারও সঙ্গে কোনো ধরনের আলোচনা বা তাদের কাছ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার