ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

বাকৃবিতে নবনির্মিত ফিল্ড ল্যাব ও এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন

বাকৃবি সংবাদদাতা:
১০ নভেম্বর ২০২৫, ১৬:২১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগে নবনির্মিত ফিল্ড ল্যাব এবং বিভাগীয় এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম প্রজনন কেন্দ্রে ফিল্ড ল্যাব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সামছুল আলম ভূঁঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমীন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দিন ভূঁঞা, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমানসহ পশু পালন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন শেষে উপাচার্য নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং কৃত্রিম প্রজনন কেন্দ্রে ষাঁড়ের শেডও ঘুরে দেখেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি পশু পালন অনুষদে নবনির্মিত এনিমেল ব্রিডিং ল্যাবরেটরির উদ্বোধন করেন।

নবনির্মিত ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের জন্য ১২টি কম্পিউটারসহ একাধিক আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধা যুক্ত করা হয়েছে, যা গবেষণা ও শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু