ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

ইবি প্রতিনিধি:
০৬ এপ্রিল ২০২৬, ১৮:১৭

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বাসিন্দা।

সোমবার (০৬ এপ্রিল) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ৯৩ হাজার ১০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৮২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩৪৭ জন (১৮%)।

এবারের পরীক্ষায় পাসের হার ৬০.৫ শতাংশ। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে পাস নম্বর (৩০-এর বেশি) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ৪৬ হাজার ৬৩০ জন। অন্যদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩০ হাজার ৮৯ জন (৩৯%)। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী মিজানুর রহমান ৮১.৫ নম্বর পেয়েছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এদিকে, পরীক্ষায় সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৬.২৫ (-১৬.২৫)।

এদিকে প্রথম স্থান অধিকার করা মিজানুর রহমান বলেন, আব্বুই আমার মূল প্রেরণা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছি। আমি আইন অঙ্গনে কাজ করতে আগ্রহী। আমার আব্বা কাচামালের পারিবারিক অবস্থা মোটামুটি মধ্যবৃত্ত ধরনের। পাঁচ ভাইবোনের আমি তৃতীয়। আমার বাবা-মা কেউই তেমন শিক্ষিত নয়। বাবার প্রাতিষ্ঠানিক শিক্ষা একদমই নেই আর মা ষষ্ঠ শ্রেনি পর্যন্ত পড়াশোনা করেছে। আমি পরীক্ষা দিয়েই বন্ধুদের সাথে গল্প করছিলাম প্রথম ১০ জনের মধ্যে থাকতে পারি৷ তো আজ প্রথম হয়ে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

ইবি কর্মকর্তা সমিতির সভাপতি বাবুল, সম্পাদক তোজাম

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনে ১৪ পদে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (মঈদ

কুবিতে নিজ দলের কর্মীকে হত্যার হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১ কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে মন্তব্য ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরিক্ষার হলে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গণিত বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনার পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের