ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

আমার বার্তা অনলাইন:
০৬ এপ্রিল ২০২৬, ১৮:২০

আসন্ন বর্ষা মৌসুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গু মোকাবিলায় চলমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে মশক নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মশক নিধনে ভিন্ন ভিন্ন কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় মশক নিধনে নতুন এবং অধিক কার্যকর কীটনাশক নির্ধারণকে মূল এজেন্ডা হিসেবে আলোচনা করা হয়।

সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, তাই এখনই কার্যকর প্রস্তুতি গ্রহণ জরুরি। বর্তমানে লার্ভিসাইডিং কার্যক্রমে 'টেমিফস' ব্যবহার করা হচ্ছে। তবে বিশ্বের কিছু দেশ যেমন, ব্রাজিল ও ফিলিপাইনে টেমিফসের বিরুদ্ধে মশার প্রতিরোধ ক্ষমতা (রেজিস্টেন্স) তৈরি হয়েছে। নির্দিষ্ট পরিমাণ পানিতে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগ না হলে এই প্রতিরোধ ক্ষমতা দ্রুত তৈরি হতে পারে।

তিনি বায়োলজিক্যাল কন্ট্রোল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন এবং অন্তত পাঁচটি ভিন্ন স্থানে পরীক্ষা পরিচালনা করে ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার সভায় জানান, নোভালিয়ন, ম্যালাথিয়ন ও টেমিফস, এই তিনটি কীটনাশকের সেমি-ফিল্ড, ফিল্ড ও ল্যাব পর্যায়ে পরীক্ষা করে ম্যালাথিয়ন তুলনামূলকভাবে অধিক কার্যকর ফল দিয়েছে। বিকল্প হিসেবে বিটিআই ব্যবহারের সম্ভাবনাও বিবেচনা করা যেতে পারে বলে তিনি মতামত প্রদান করেন।

তিনি আরও উল্লেখ করেন যে, ফগিং কার্যক্রম অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দেয় না। এই পদ্ধতির কার্যকারিতা সীমিত হওয়ায় ধীরে ধীরে ফগিং নির্ভরতা কমিয়ে আনার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বেনজির আহমেদ বলেন, মশা নিয়ন্ত্রণে ‘সোর্স রিডাকশন’ বা মশার প্রজননস্থল ধ্বংসের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক ড. গোলাম সারোয়ার, ভেক্টর ম্যানেজমেন্ট স্পেশালিস্ট ড. রাজিব চৌধুরীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

আমার বার্তা/এমই

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল সুগম করতে মালিবাগ রেলগেট থেকে রামপুরা কাঁচাবাজার পর্যন্ত এলাকায়

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করার খবর

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।  শনিবার (৪ এপ্রিল) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস: শ্রমমন্ত্রী

একই বিমানে মরিশাসে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মোবাইল-ইন্টারনেট ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে সরকারের ৭ পদক্ষেপ

প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি

এমপির দাবি জামায়াতে ৪০% নারী, এনজিওকর্মীরা বললেন একজনকেও তো দেখি না

সংসদে ‘ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬’ পাস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

জলবায়ু ঝুঁকিতে উপকূল : নারীদের জন্য সমন্বিত পথরেখা

সংবিধান জনবান্ধব করতে সব দলের ঐক্যমত্য চায় সরকার

মশার কীটনাশকের সমন্বিত ব্যবহার একাধিক ল্যাবে পরীক্ষা করবে ডিএনসিসি

গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান

প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

সুষ্ঠু-নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে মাদ্রাসা বোর্ডের কঠোর অবস্থান

বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব প্রধানমন্ত্রীর

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ হবে পৃথিবীর রোল মডেল: মাহাদী আমিন

দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে বেপজার ২৪ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি

হামের টিকা ‘সংকটে’ সাড়ে ৫ বছর ক্যাম্পেইন হয়নি, দায় গত সরকারের