ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর, নোবেল বিজয়ের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৬, ১০:৩০

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের আয়োজনে গতকাল রোববার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে প্রফেসর ইউনূস সেখানে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা। পরে অনুষ্ঠিত টাউন হল সেশনে বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।

গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

বক্তব্যে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের সূচনালগ্নের সংগ্রামের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কঠিন বাস্তবতা থেকেই ক্ষুদ্রঋণ কার্যক্রমের ধারণার জন্ম। সে সময় চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র নারীদের মাত্র ৫ টাকা করে ঋণ দিয়ে বাঁশের ঝুড়ি তৈরি ও বিক্রির উদ্যোগের মধ্য দিয়েই এই ধারণার ভিত্তি রচিত হয়।

তিনি আরও তুলে ধরেন কীভাবে গ্রামের নারীরা প্রতিকূলতা অতিক্রম করে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন—অক্ষরজ্ঞান অর্জন করেছেন, পরিবার ও সমাজে নিজেদের অবস্থান শক্ত করেছেন এবং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের অংশে পরিণত হয়েছেন।

২০১১ সালে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর এই প্রথমবারের মতো তিনি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন প্রফেসর ইউনূস। তিনি পুরোনো সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের পাশাপাশি ব্যাংকের চলমান কার্যক্রম আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে তাঁর পুরোনো বাসভবন ও গ্রামীণ চেকের স্টল পরিদর্শন করেন। পরে তিনি কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং প্রশিক্ষণ ভবনের ক্যানটিনে মধ্যাহ্নভোজে অংশ নেন।

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় অবস্থানকালে ডিগ্রি বা কোনো প্রোগ্রামে ভর্তি হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সোমবার (৬ এ‌প্রিল) ঢাকার

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী জা‌নিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সোমবার (৬

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতের বিষয়ে ঢাকার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো ডিগ্রি নেওয়ার সুযোগ নেই

মধ্যপ্রাচ্য সংঘাত : মারা গেছেন ৭ জন, মরদেহ এসেছে ৫: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার

অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

দ্বিপাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত

চার দফায় ১৩ হাজার বেড়ে সোনার দাম কমলো ২ হাজার

তৃতীয় বিভাগ ক্রিকেটে কোরামই পূর্ণ হয়নি, আরও যা জানা গেল

ফ্রান্সকে হ্যাঁ বলে দিয়েছেন জিনেদিন জিদান

সরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, যানবাহন কেনায় কড়াকড়ি

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আর্টেমিস নভোচারীদের ৪০ মিনিট, কী ঘটবে তখন

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর, নোবেল বিজয়ের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত

ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

আজহারীর পর আহমাদুল্লাহর ভিসাও বাতিল করল অস্ট্রেলিয়া

৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা হচ্ছে: এক্সিওস

৬ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

বিকেএসপিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ বিরোধীদল, যা বললেন চিফ হুইপ