ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৭:৩৪

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও ইনিশিয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি পর্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আইইউবিএটির মিশন ও ভিশন, অ্যাকাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার ও আইটি সুবিধা, শিক্ষার্থী সংগঠন ও সহশিক্ষা কার্যক্রম, পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– মাদকাসক্তি প্রতিরোধ সংস্থা (মানস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী, প্রখ্যাত করপোরেট নেতা ও বিপণন বিশেষজ্ঞ ড. সৈয়দ আলমগীর, ইউনিকো হসপিটালস পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আর্দ্রা কুরিয়েন এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আয়মান সাদিক। অনুষ্ঠানে অ্যালামনাই প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার মাশরুফা করিম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান।

আনুষ্ঠানিক পর্ব শেষে বিভিন্ন বিভাগ ও অনুষদে নবীন শিক্ষার্থীদের জন্য পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের অ্যাকাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। জনপ্রিয় ব্যান্ড জলের গান-এর বিশেষ পরিবেশনা নবীন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে।

অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, যা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে আত্মবিশ্বাস ও উদ্দীপনা যোগ করবে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের মধ্যে আইইউবিএটিকে পরিবার হিসেবে অনুভব করার সুযোগ সৃষ্টি করেছে, যেখানে শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধও গড়ে তোলা হয়।

আমার বার্তা/এমই

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

ভর্তি যুদ্ধ শব্দ দুটি শুনলেই ভেসে ওঠে হাজারো স্বপ্ন, নির্ঘুম রাত, হতাশা, সংগ্রাম আর অদম্য

জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে বৈশ্বিক ফোরামে যোগ দিতে তুরস্কে ঢাবি ভিসি

বর্জ্যমুক্ত পরিবেশ গঠন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

‘কমপ্লিট শাটডউন’ উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর