ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৭:৩৮

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কৃষি শিল্পের উন্নয়ন, সৃজনশীল অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, রফতানি বহুমুখীকরণসহ সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সম্প্রতি ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমাদের লক্ষ্য এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

তিনি বলেন, মানুষের মধ্যে নগদ অর্থের লেনদেন কমিয়ে আনার জন্য ডিজিটাল লেনদেন তথা ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে এক দেশ, এক কিউআর উপজীব্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত পেমেন্ট স্ট্যান্ডার্ড বাংলা কিউআর আগামী ৫ জুলাই হতে সকল ব্যাংক ও এমএফএস-এ একযোগে কার্যকর হবে।

শনিবার বেলা ১০টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর মোস্তাকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক বাস্তবতা ও সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতা নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করে। আজকের সভায় প্রাপ্ত মূল্যবান পরামর্শসমূহ যথাযথভাবে পর্যালোচনা করে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম ষাণ্মাসিকের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে প্রয়োজনীয় প্রতিফলন ঘটানো হবে।

বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের প্রমুখ। এসময় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এ অঞ্চলের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন তফসিলি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও এর প্রতিনিধি, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের প্রতিনিধিগণ, বগুড়া অঞ্চলের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী উদ্যোক্তাগণ, থিংক ট্যাংক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

লক্ষীপুরের রামগতিতে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং নগদ ৮ লাখ টাকাসহ

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয় জনকে প্রতিহত করেছে বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর

হঠাৎ জমিদার হাসান ফরাজি

পুরো নাম মেহেদী হাসান ফরাজি, কর্মরত ভুমি অধিগ্রহণ শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সিগঞ্জ। পদবি ট্রেসার

রাতের আঁধারে সীমান্তের আলো নিভিয়ে ৩৩ জনকে সরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

রাতের আঁধারে লালমনিরহাট সীমান্তে আলো নিভিয়ে ৩৩ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯

শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার

দেশের সংকট মোকাবেলায় কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর